প্রথমবারের মতো ছোট পর্দায় জুটি বেধে কাজ করছেন ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মেয়ে পূর্ণিমা ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
আসছে কোরবানী ঈদ উপলক্ষে ‘প্রেম অথবা দুঃস্বপ্নের রাতদিন’ শিরোনামে নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করবেন পূর্ণিমা।
নির্মাতা তুহিত হোসেনের পরিচালনায় এই নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে পূর্ণিমার সঙ্গে আরো অভিনয় করবেন ইরেশ যাকের।
গেলো বছর খানেক ধরে সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে মিডিয়া থেকে দূরে রয়েছেন পূর্ণিমা। ঈদকে সামনে রেখে সেপ্টেম্বর মাস থেকে নিয়মিত শুটিং শুরু করবেন তিনি। এদিকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছোট পর্দা অার বড় পর্দায় সমান তালে কাজ করে যাচ্ছেন।







