চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে বিদেশ সফরে হাওর অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তা

চকোর মালিথা চকোর মালিথা
৭:১৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

হাওরে যখন মহাবিপর্যয়, সারাদেশে যখন এ নিয়ে তোলপাড়; তখন বিদেশ সফরে আছেন বাংলাদেশ হাওর ও জলাভুমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মজিবুর রহমানসহ সংশ্লিষ্ট ৯ কর্মকর্তা।

হাওরের এই দুর্যোগের মধ্যেই চলতি মাসের ১৮ তারিখ মন্ত্রণালয়ের আরো ৫ কর্মকর্তাসহ কানাডা গেছেন তারা। সিদ্ধান্ত নেয়ার কেউ না থাকায় হাওরের বিপর্যয়ে কার্যত কোন ভূমিকাই রাখতে পারছে না সরকারের এই অধিদপ্তর।

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে দেখা যায় মহাপরিচালক মজিবুর রহমান, পরিচালক প্রশাসন নূরুল আমিন, পরিচালক জলাভুমি ডক্টর রুহুল আমিন এবং উপ-পরিচালক প্রশাসন নাজমূল আহসান কেউ কার্যালয়ে নেই। তারা একসঙ্গে কানাডা সফরে গেছেন। অধিদপ্তরের বেশিরভাগ কক্ষ ফাঁকা। নামে মাত্র দায়িত্ব পালন করছেন প্রেষণে দায়িত্ব পাওয়া শিক্ষা ক্যাডারের কর্মকতা ড. নূরুল আলম।

তিনি বলেন, ‘আমাদের মহাপরিচালক মহোদয় বর্তমানে আমাদের একটা প্রোজেক্টের ব্যাপারে সরকারি সফরে কানাডা গেছেন।’

হাওর নিয়ে যখন সারাদেশে তোলপাড়, সরকারের সকল আলোচনা-সিদ্ধান্তে যখন হাওর, তখন দায়িত্বশীল কর্মকর্তাদের বিদেশ সফরে বিস্মিত হাওর এডভোকেসি প্লাটফর্ম।

হাওর এডভোকেসি প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত হাওর অঞ্চল সফর করেছেন।কিন্তু আমরা যতটুকু জানি হাওর উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তা হাওরে যাননি, তারা বিদেশে গেছেন। এই যে কর্মকর্তারা দায়িত্বহীন আচরণ করছেন,
সরকারের উচিত তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা।’

Reneta

হাওর সংশ্লিষ্টরা বলছেন, হাওরে মহাবিপর্যয়ের মধ্যে হাওর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ সফরেই প্রমাণ হয় হাওর নিয়ে ভাবার লোক নেই, যে কারণে এখনকার এই মহাবিপর্যয়।

 ২৭ মার্চ থেকে আগাম বন্যায় প্লাবিত হতে থাকে দেশের হাওর অঞ্চল। পানির তোড়ে ভেঙ্গে যায় একের পর এক বাঁধ। এর ফলে তলিয়ে যায় ১৪২টি ফসলি হাওরের সব ফসল। গেল এক সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তৎপরতা শুরু করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা। হাওরের এই মহাবিপর্যয়ের মধ্যেই ১৮ এপ্রিল বিদেশ সফরে যান বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের শীর্ষ ৫ কর্মকর্তার ৪ জন। সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের হাওর সংশ্লিষ্ট ৩ কর্মকর্তাসহ অন্য মন্ত্রণালয়ের আরো ২ কর্মকর্তা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT