চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে থাকলে অসাধারণ সাফল্য পাবো আমরা: কিমকে ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-কিম জং উন-ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরীয় নেতা কিম জং উনকে বলেছেন, তারা দু’জনে মিলে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের এক বিলাসবহুল হোটেলে প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাতে এ কথা বলেন তিনি।

হোটেল করিডোরে দেখা ও সংক্ষিপ্ত করমর্দনের পর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন কিম ও ট্রাম্প। এরপর এই দুই নেতা পাশের একটি রুমে চলে যান। সেখানে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বৈঠক করেন দু’জন।

Banglabid

ওই সময় ট্রাম্প বলেন, ‘আমরা একটি চমৎকার আলোচনা করব, এবং আমি মনে করি এতে অসাধারণ সাফল্য আসবে। এবং এটা হবে আমার জন্য সম্মানের।’

‘আমাদের মাঝে একটি চমৎকার সম্পর্ক তৈরি হবে। আমাদের কোনো সন্দেহ নেই,’ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত যে বিরাট জটিলতা নিরসন করা সম্ভব হয়নি সেটা এবার সম্ভব হবে।

Reneta

এর জবাবে কিম জং উন বলেন, ‘এ পর্যন্ত আসাটা সহজ ছিল না। অতীত আমাদের পায়ে শেকল হয়ে আঁকড়ে ছিল। অন্যদিকে পুরনো সব বিদ্বেষ আর কর্মকাণ্ড আমাদের এগিয়ে চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। কিন্তু আমরা সেসব অতিক্রম করেছি। তাই আজ আমরা এখানে।’

‘আসলেই তাই,’ বলেন ট্রাম্প।

সাংবাদিকদের উদ্দেশ্যে এই সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বিবৃতির পর কিম ও ট্রাম্প একান্ত বৈঠক শুরু করেন। ওই বৈঠকে শুধু দুই নেতার দোভাষী ছাড়া অতিরিক্ত কেউ উপস্থিত ছিলেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়ালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT