চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একযুগ পর অস্ট্রেলিয়ায় জয় পেল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

পাকিস্তান দল সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতেছিল ২০০৫ সালে। এরপর জয় যেন ‘সোনার হরিণে’ পরিণত হয় ১৯৯২’র বিশ্বকাপ জয়ী দলের কাছে। অবশেষে ‘সোনার হরিণটা’ ধরা দিল পাকিস্তানের কাছে।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাফিজ নৈপুণ্যে ছয় উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। এ জয়ে এক যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল পাকিস্তান।

অস্ট্রেলিয়ার দেওয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দল দারুণ সূচনা এনে দেয় মোহাম্মদ হাফিজ ও শারজিল খান।ওপেনিংয়ে ৬৮ রানের জুটি পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখায়। ৭২ রানের দুর্দান্ত ইনিংসে দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন ‘প্রফেসর’ খ্যাত হাফিজ। দ্বিতীয় উইকেট জুটিতে তরুণ বাবর আজমকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন অধিনায়ক হাফিজ।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিয়মিত অধিনায়ক আজহার আলীর জায়গায় দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ হাফিজ

দলীয় ১৪০ ও ১৪২ বাবর আজম (৩৪) ও হাফিজ (৭২) করে আউট হলে পাক শিবিরে পরাজয়ের আতঙ্কের সৃষ্টি হয়। তবে দলের বিপদে হাল ধরেন অভিজ্ঞ শোয়েব মালিক । তার অপরাজিত ৪২ রান এক যুগ পর অস্ট্রেলিয়াকে হারাতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার পক্ষে দু’টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জেমস ফকনার।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ২২০ রান করে অলআউট হয় অজিরা।দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া গত ম্যাচের সেঞ্চুরিয়ান ম্যাথু ওয়েড করেন ৩৫ রান।

পাকিস্তানের পক্ষে তিনটি উইকেট নেন মোহাম্মদ আমির।এছাড়া জুনায়েদ খান ও ইমাদ ওয়াসিম দু’টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ হাফিজ।

Reneta

পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে।তৃতীয় ওয়ানডে পার্থে ১৯ জানুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬

মিরপুরে শাকিল মোল্লার ছাদ যেন গ্রামের আবহ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT