চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব রেকর্ড ছাড়িয়ে চীনে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

করোনা ভাইরাসে আক্রান্ত রোগী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার চীনে ১০৩ জনের মৃত্যু হয়েছে।  যা গতদিনের একদিনের সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে।

এদিকে, করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের সব দেশগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উদ্ভূত পরিস্থিতিকে কেবল শুরু বলে আখ্যায়িত করেছেন সংস্থাটির প্রধান ট্রেডোস অ্যাডহ্যানম। করোনা ভাইরাস মোকাবেলায় আরো কার্যকরী পদক্ষেপের ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত ১০১৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ।

চীনে গত ডিসেম্বরেই উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতির আরো অবনতিতে এ ভাইরাস সম্পর্কে ওয়াকিবহাল থাকার পাশাপাশি এটি মোকাবেলায় বিশ্বের সব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির প্রধান ট্রেডোর অ্যাডহ্যানম।

বর্তমান পরিস্থিতিকে বরফখন্ডের চূড়ার সঙ্গে তুলনার পাশাপাশি করে সতর্ক করে আরও মারাত্মক পরিস্থিতির শঙ্কা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। ভাইরাসের সংক্রমন ঠেকাতে যে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে তা সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার বেইজিংয়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি বিশেষ হাসপাতাল পরিদর্শন করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পরে ভিডিও কলের মাধ্যমে উহানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। শি জিনপিং বলেন, আত্মবিশ্বাস রয়েছে যে, আমরা অবশ্যই এই ভাইরাসের সঙ্গে যুদ্ধে জয়ী হব। ভাইরাস মোকাবেলায় আরো দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি।

Reneta

করোনাভাইরাস মোকাবিলায় উহান শহরের প্রধান প্রধান হাসপাতালগুলোতে ৩০টি রোবট ব্যবহার করা হচ্ছে। আইসোলেশন ওয়ার্ড, আইসিইউ, নিয়ন্ত্রণ কক্ষ এবং উহান শহরের বিভিন্ন পার্কে রোবটগুলো ব্যবহার করা হচ্ছে। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে প্রযুক্তি দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছে চীন সরকার।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার ইইউ স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে ওই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিও থাকবে। মহামারি ঠেকাতে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ।

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার কারণ তদন্তে বেইজিংয়ে পৌঁছেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। চীনকে সহায়তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পাঠিয়েছে মঙ্গোলিয়া। চীনের বাইরে বিশ্বের আরো অন্তত ২৮টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এতে কয়েকশ মানুষ আক্রান্ত হয়েছেন। এদিকে জাপানের একটি প্রমোদতরীতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৬৫ জনকে শনাক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনবিশ্ব স্বাস্থ্য সংস্থামৃত্যুর রেকর্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT