চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে কুমিল্লায় ৪ সড়ক দুর্ঘটনা, নিহত ৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
কুমিল্লা, জনপদ
A A

একদিনে কুমিল্লায় আলাদা চারটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরো ৩০জন।

এদের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে দুইজন, গৌরীপুরে তিনজন, বুড়িচং এলাকায় দুইজন এবং ক্যান্টনমেন্ট এলাকায় একজন নিহত হয়।

শনিবার দুপুর ২টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে তিনজন নিহত হয়।

Banglabid

ঢাকা থেকে চট্টগ্রামগামী ওই যাত্রীবাহী বাস এক মহিলা পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পুলিশ প্রায় ২ ঘণ্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালিয়ে পানির নিচে বাস থেকে অজ্ঞাত ২ পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করে।

আহতদের স্থানীয় গৌরীপুর হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়।পথচারী দাউদকান্দি উপজেলার ঢাকারগাওঁ গ্রামের আবুল খায়েরের স্ত্রী নুরুন নেছা (৩০) এর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরেকটি ঘটনায় দাউদকান্দির ইলিয়টগঞ্জে সকালে ঢাকাগামী একটি গ্রিন লাইন যাত্রীবাহী বাস পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হন।

Reneta

গ্রিন লাইন বাসের নিহত সুপার ভাইজার ফয়সাল (৩০) কুমিল্লা সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের কায়কোবাদের ছেলে এবং হেলপার মনোয়ার হোসেন (২৪) মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কাজিকান্দা গ্রামের ইদ্রিস শেখের ছেলে।

দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে কারের যাত্রী টাঙ্গাইল সদরের আশেকপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির ও একই জেলার আকুরটাকুর এলাকার আশেক আলীর ছেলে মজিবুর রহমান নিহত হন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আরেকটি দুর্ঘটনায় এক নারী নিহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ ও ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT