চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা হার সব ওলট-পালট করে দিয়েছে’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০০ অপরাহ্ন ১০, মে ২০১৭
স্পোর্টস
A A
কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক তুষার ইমরান

কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক তুষার ইমরান

লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এসেছিল প্রথম জয়। এরপর টানা পাঁচ ম্যাচে হার। মঙ্গলবার অষ্টম রাউন্ডে তারা হেরেছে অপেক্ষাকৃত দুর্বল দল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। আট ম্যাচ খেলে এক জয়ে মাত্র ২ পয়েন্ট পাওয়া আশরাফুল-তুষারদের সেই কলাবাগান ক্রীড়া চক্র এখন প্রথম বিভাগে নেমে যাওয়ার শঙ্কায়।

টিকে থাকার লড়াইয়ে কলাবাগানের প্রতিদ্বন্দ্বী এখন প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে আসা পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাদেরও ৮ ম্যাচে ২ পয়েন্ট। টেবিলের তলানির দল ভিক্টোরিয়া এখনও জয়ের মুখ না দেখায় কিছুটা স্বস্তি কলাবাগানের। একমাত্র জয়টি তাদের বিপক্ষেই পেয়েছিল দলটি।

প্রিমিয়ার লিগের গত আসরেও টানা হারের খড়গে পড়েছিল কলাবাগান। কিন্তু শেষের দিকে টানা চার ম্যাচ জিতে সুপার লিগে (সেরা ছয়) ওঠার সুযোগ তৈরি করেছিল তারা। প্রাইম ব্যাংকের সমান ১২ পয়েন্ট পাওয়া কলাবাগান সুপার লিগে উঠতে পারেনি রানরেট কম থাকায়। এবার মাশরাফি নেই কলাবাগানে। মাঠে কিছুই যেন হচ্ছে না দলটির। শেষ ম্যাচে আশরাফুল খেলেননি তার শাশুড়ি গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায়। তার জায়গায় অধিনায়কত্ব করেছেন লংগার ভার্সনে ব্যাটে রানের ফল্গুধারা ছোটানো তুষার ইমরান। পরের ম্যাচগুলোতেও অধিনায়কত্ব করবেন তুষার। তাতে কি ভাগ্য ফিরবে কলাবাগানের?

টানা হারে হতাশ হয়ে পড়েছেন তুষার। চ্যানেল আইয়ের সঙ্গে আলাপকালে বললেন, ‘যেদিন ব্যাটিং হয় সেদিন বোলিং হয় না, যেদিন বোলিং হয় সেদিন ব্যাটিং হয় না, এটাই সমস্যা। ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে পারছে না উইকেটে গিয়ে। বড় একটা স্কোর করতে পারলে হয়তো বোলাররা আত্মবিশ্বাস পেত। কিন্তু সেটা হচ্ছে না।’

লিগে বেশ কয়েকটি ম্যাচেই জয় তুলতে পারত কলাবাগান। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মোহামেডানের সঙ্গে দারুণ লড়াইয়ের পর হেরেছে তারা। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে প্রাইম দোলেশ্বরের সঙ্গে। মাত্র ১ রানে হার ম্যাচটিতে। তুষারের বড় আক্ষেপ ওই ম্যাচ নিয়ে, ‘কোন কিছুতেই কিছু হচ্ছে না। একটা হার সব ওলট-পালট করে দিয়েছে। প্রাইম দোলেশ্বরের সঙ্গে হারের পর সব ওলট-পালট হয়েছে গেছে।’

নিষেধাজ্ঞা কাটিয়ে তিন মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা মোহাম্মদ আশরাফুল রান পেয়েছেন মাত্র এক ম্যাচে। তুষার ইমরান, মেহরাব জুনিয়র, তাসামুল হকরা সবাই নিষ্প্রভ। রান করছেন কেবল জিম্বাবুইয়ান রিক্রুট হ্যামিল্টন মাসাকাদজা।

Reneta

আশরাফুল রানে ফিরুক এটি খুব করে চাইছেন তুষার। দলের মূল ব্যাটসম্যান রান না পাওয়ায় কিছুটা হতাশাও ঝরল তার কণ্ঠে, ‘আমরা চাই আশরাফুল রানে ফিরুক। ও আমাদের মেইন ব্যাটসম্যান। যদিও চার বছর পর এসে রান করা কঠিন। ও রানে আসলে আমরা হয়তো কয়েকটা ম্যাচে জিততে পারতাম। আমরা চাচ্ছি জয়ে ফিরতে। পরের ম্যাচটা যদি জিততে পারি।’

১৬মে নবম রাউন্ডের দ্বিতীয় ফেসের ম্যাচে কলাবাগানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। জয়ে ফিরতে এ ম্যাচকেই টার্গেট করছে কলাবাগান।

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগতুষার ইমরান
শেয়ারTweetPin

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT