চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই গোলকধাঁধায় সৌম্যদের চিটাগং

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:৪৮ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
চট্টগ্রাম টেস্ট ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার একটু দেরিতেই বিপিএল শুরু হয়েছে চিটাগং ভাইকিংসের। টুর্নামেন্ট তিনদিন গড়ানোর পর। তবে ম্যাচে নেমে শুরুর ঝড় তুলতে মোটেই দেরি করছে না সৌম্যদের দল। শুরুর ঝড়টা আবার শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় মাশুল গুনতে হচ্ছে। প্রথম ম্যাচে একশ এসেছিল ১২ ওভারে, দ্বিতীয় ম্যাচে নবম ওভারেই। দুবারই পথ হারিয়েছে ভাইকিংসরা। কুমিল্লার বিপক্ষে পেরোতে পারেনি দেড়শ, একই গোলকধাঁধায় পড়েও রংপুরের বিপক্ষে অবশ্য সেটা করা গেছে।

বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে শুরুর ঝড়ের পর মাঝে পথ হারিয়েও নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান পর্যন্ত যেতে পেরেছে চিটাগং ভাইকিংস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪.৪ ওভারেই ৫৯ রানের উদ্বোধনী জুটি পায় বন্দরনগরীর দলটি। যাতে আগাগোড়া অবদান লুক রঞ্চির। এই উদ্বোধনীই যে ততক্ষণে ফিফটি পেরিয়ে গেছেন ১৯ বলের টর্নেডোতে। যাতে থাকল ৪ চার ও ৫ ছয়ের মার। বিপিএলের তৃতীয় দ্রুততম অর্ধশতক।

রঞ্চি যখন ফিফটি ছুঁলেন, আরেক উদ্বোধনী সৌম্য সরকারের রান তখন ৩! ব্যক্তিগত ৭ রানে সৌম্যর বিদায়েই ভেঙেছে জুটি। রঞ্চি আরও কিছুক্ষণ ছিলেন। নিউজিল্যান্ড তারকার ৭টি করে চার-ছয়ের ঝড় থেমেছে ৩৫ বলে ৭৮ রানে এসে।

পরে একটি করে চার-ছয়ে দিলশান মুনাবিরা ১৭ বলে ২০ রানে ফিরলে রানের গতি হারিয়ে বসে চিটাগং। লুইস রেইসির ১৬ বলে ১০ যা কমাতে বড় ভূমিকা রেখেছে।

সেটা কিছুটা উতরানো গেছে শেষদিকে। মিসবাহ-উল-হক ও এনামুল হক বিজয়ের ব্যাটে। মিসবাহ এক চারে ৩২ বলে অপরাজিত ৩১ করে সময়ের চাহিদার সঙ্গে পাল্লা দিতে পারেননি। সেখানে বিজয়ের চার-ছয় ছাড়া চেষ্টার ফল ১৪ বলে অপরাজিত ১৭ রান।

Reneta

রংপুরের জার্সিতে বল হাতে উজ্জ্বল রবি বোপারা। ৩ ওভারে মাত্র ১৪ রানে ২ উইকেট। মলিঙ্গা ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য। মাশরাফি ৪ ওভারে ২৮ রান খরচায় এক উইকেট পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগং ভাইকিংসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT