চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সিনেমায় ঢাকা-কলকাতার চার তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো কলকাতার দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসুর ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের মোশাররফ করিম। প্রথমে গুঞ্জন মনে হলেও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সত্যি সত্যিই কলকাতার ছবিতে অভিনয় করতে চলেছেন মোশাররফ! সেইসঙ্গে একই ছবিতে রয়েছেন কলকাতার আরো তিন শীর্ষ তারকা!

মোশাররফ করিম ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জী, নুসরাত জাহান ও আবীরকে। ছবিতে মোশাররফের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসুকে।

প্রায় নয় বছর পর চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন ব্রাত্য বসু। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনেই তৈরি হবে ছবিটি। ছবির নাম ‘ডিকশনারি’।

গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনি উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। পরবর্তীতে পরমব্রতর সঙ্গে সম্পর্ক তৈরি হবে নুসরাতের। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করেই তৈরি হবে। এদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনি দেখানো হবে।

দেখা যাক শেষ পর্যন্ত দুই দেশের তারকাদের নিয়ে কবে থেকে শুরু হয় রাস্তা, তিস্তা ও তারার মতো চলচ্চিত্র পরিচালকের যাত্রা। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবিরডিকশনারিনুসরাত জাহানবুদ্ধদেব গুহব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT