চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের জন্য মুক্ত সঞ্জয় দত্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২০ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
বিনোদন
A A

এক মাসের জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে এই প্যারোলের জন্য আবেদন করেছিলেন ‘মুন্না ভাই’। মেয়ে ত্রিশালার নাকের অপারেশনের জন্যই মুক্তি পাচ্ছেন তিনি।

জুনে করা সঞ্জয়ের আবেদন দু’ দিন আগে পুনে ডিভিশনাল কমিশনার মঞ্জুর করেন। সব কিছু ঠিক থাকলে আর দিন দু’য়েকের মধ্যেই বাড়ি ফিরবেন সঞ্জয়। ৩০ দিনের এই প্যারোল আরো ৬০ দিন বাড়ানো হতে পারে বলেও বিভিন্ন সূত্র বলছে। তবে সঞ্জয় দত্তর এই সাময়িক মুক্তি নিয়ে বিতর্ক কমছে না। অভিযোগ উঠছে, সেলেব্রিটি বলেই বার বার প্যারোলে কমছে তার কারাবাসের মেয়াদ।

২০১৩ সালে জেলে যাওয়ার পর থেকে একাধিকবার জামিন পান সঞ্জয়। ২০১৩ সালের অক্টোবরেই প্রথম প্যারোল পান তিনি। সে বার অবশ্য প্যারোলের সময়সীমা বাড়ানো হয়েছিলো মাত্র ১৪ দিন। তার পর ২০১৪’র জানুয়ারিতে ৩০ দিনের প্যারোল পান সঞ্জয়, যা আরও ৬০ দিন বাড়ানো হয়। ২০১৪’র ডিসেম্বরেই ফের প্যারোল পাওয়ায় সঞ্জয়ের কারাবাস নিয়ে বিতর্ক প্রবল হয়।

১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিজ হামলার সময় অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে ২০১৩ সালে অভিযুক্ত হন সঞ্জয়। ওই হামলায় ২শ ৫৭ জন নিহত হয়। এতে কয়েকশ মানুষ আহত হয়েছিলো।

২০০৭ সালে সঞ্জয়কে ছয় বছরের জেল দেয় আদালত। পরে ১৮ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পান তিনি। তবে ২০১৩ সালে আবার তাকে জেলে পাঠানো নির্দেশ দেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিমানভাড়া ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ভ্রমণে মন্দা

জুলাই ৯, ২০২৬

দুই মিনিটেই কৌতূহল বাড়ালো ‘মাস্তুল’!

জুলাই ৯, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য, যুদ্ধবিরতি টিকবে তো?

জুলাই ৯, ২০২৬

নরওয়ে দলে অসুস্থতার মড়ক? যা জানালেন ওডেগার্ড-হালান্ডদের চিকিৎসক

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT