চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এইসব সমালোচনা মেসিকেও খুব পোড়ায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

যাদের জন্য সবকিছু বাজি রেখে খেলে যান, সেই আর্জেন্টিনার জনগণ কিনা একের পর প্রশ্নবাণে তাকে জর্জরিত করে যাচ্ছে। সমালোচনায় করে চলছে বিদ্ধ। কতটা সহ্য করা যায়? তিনিও তো রক্ত মাংসেরই মানুষ। শেষ পর্যন্ত তাই মুখ না খুলে পারলেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক জানিয়ে দিলেন, এসব সমালোচনা তাকে পোড়ালেও স্বাভাবিকভাবেই নেন তিনি। সঙ্গে অলিম্পিকে জেতা সোনাকে নিজের কাছে অমূল্য রতন বলে মন্তব্য করেছেন।

বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষ ম্যাচে মেসির একমাত্র গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই সহকারী রেফারিকে ‘অশ্রাব্য গালি’ দেওয়ার অভিযোগে বাছাইয়ের চার ম্যাচের নিষেধাজ্ঞা জুটেছে তার। তাকে ছাড়া পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ২-০ গোলের হারে আর্জেন্টিনার। তাদের রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার রাস্তা এখন কাঁটায় পূর্ণ! সমর্থকরা নাকি এই হারের পেছনে দায় দেখছেন মেসির। মেসির অনুপস্থিতিই দলের হারের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে, অভিযোগ আর্জেন্টিনার জনগণের। কথাটা হয়তো সত্য। তিনি তো দলের প্রাণভোমড়াই। কিন্তু মেসির স্বদেশিরা সেই অভিযোগটা এমনভাবে করছেন, যেন হারের সব দোষ কেবল মেসিরই।

মেক্সিকোর এস্কোয়ার ম্যাগাজিনের কাছে দেয়া এক সাক্ষাৎকারে নিজের কষ্টগুলো তুলে ধরেছেন মেসি। নিজ দেশের জনগণের সমালোচনা যে তাকে পোড়ায় সেটিও জানিয়েছেন। আবার বলেছেন এইসব সমালোচনা তার কাছে স্বাভাবিকই ঠেকে, ‘এই যে সমালোচনা হচ্ছে, এসব আমার কাছে একদমই স্বাভাবিক। কারণ আমি জানি এসব ঘটবেই। জনগণ আমাদের কাছে একটা হলেও শিরোপা চায়। আমরা যারা জাতীয় দলে খেলি, সবার লক্ষ্যও কিন্তু একটা শিরোপা।’

টানা তিন শিরোপার একদম দোরগোড়া থেকে শূন্য হাতে ফিরেছেন মেসিরা। জার্মানির কাছে বিশ্বকাপ শিরোপা খুইয়েছেন প্রথমে। পরে টানা দুই কোপা আমেরিকার ফাইনালে হার চিলির কাছে। জাতীয় দলের হয়ে মেসির সাফল্য কেবল ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়। সেই সোনাই তার কাছে অমূল্য রতনসম, ‘এই একটা জয়কে আমি খুবই মূল্য দেই। কারণ এই টুর্নামেন্ট জীবনে একবারই খেলতে পারবেন আর সেখানে বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সাথেও আপনাকে প্রতিযোগিতা করতে হয়।’

আজ যে মেসির মেসি হয়ে ওঠা যার হাত ধরে সেই গুরু পেপ গার্দিওলার প্রতিও সম্মান জানিয়েছেন ক্ষুদে জাদুকর, ‘আমি এবং আমার সতীর্থদের জন্য গর্বের বিষয় যে আমরা বার্সার সর্বজয়ী দলটার অংশ। গার্দিওলা এই দলটায় দারুণ সমন্বয় ঘটিয়েছিলেন। সবার সেরাটাও বের করে এনেছিলেন।’

মেসি এতো সমালোচনার ভিড়ে স্বস্তি খুঁজে পান নিজের পরিবারের কাছে। নিজের পরিবারকে তাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করেন মেসি, ‘আমার জীবনে সব চেয়ে গুরুত্বপূর্ণ আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার। ওরা এমন এক সম্পদ যাদের আমি ভালোবাসি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে রাজধানীতে বন্ধ হচ্ছে সিটিং বাস সার্ভিস

পরবর্তী

দামী ঘড়ি উপহার!

পরবর্তী
হৃতিক রোশন ও রোহিত রায়

দামী ঘড়ি উপহার!

বিনোদ খান্না

বিনোদ খান্না হাসপাতালে

সর্বশেষ

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT