আজ রোববার থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষাটিয় এবারই প্রথম বহুনির্বাচনী অংশ আগে অনুষ্ঠিত হয়েছে। ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা। সময় থাকছে ৫০ মিনিট।
এবছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে গত বছর এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৩৪১ জন।
প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষাবোর্ডগুলোর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে সরকার। এ উদ্দেশ্যে ছাপা, পরিবহন ও অন্যান্য কাজের সঙ্গে জড়িতদের ছাড়াও বড় বড় কোচিং সেন্টারগুলোকেও গোয়েন্দা নজরদারিতে রাখা হচ্ছে।







