চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই রায় যেনো সমাজে দৃষ্টান্ত হয়ে থাকে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে যেমন দেশের প্রায় সব মানুষ শোকাহত হয়েছিলেন, ঠিক তেমনই এ মামলার রায়ে সবার প্রত্যাশা পূরণ হয়েছে। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার পর সোশ্যাল মিডিয়াসহ নানা পর্যায়ে এমন প্রত্যাশা পূরণের বিষয়টি লক্ষ্য করা গেছে।

নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় বৃহস্পতিবার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুুর রশিদ এ রায় দেন।

এ মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জন আসামির সবাইকে মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করে তার দ্রুত কার্যকর চেয়েছে নুসরাতের পরিবার। একই সঙ্গে রায়ের পর নিরাপত্তা বাড়ানোরও দাবি করেছেন নুসরাতের পরিবারের সদস্যরা। তাদের নিরাপত্তা সংক্রান্ত এ দাবির সঙ্গে আমরাও একমত পোষণ করছি।

নুসরাত হত্যা মামলার সংক্ষিপ্ত রায় পড়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামনুুর রশিদ প্রত্যাশা করেছেন: এই রায়ের পর আর কোনো শিক্ষার্থী এমন নৃশংসতার শিকার হবে না। আদালতের পর্যবেক্ষণের সাথে এমন প্রত্যাশা আমাদেরও। এই রায় কার্যকর হলে নারী নির্যাতন ও হত্যা বন্ধে দৃষ্টান্ত তৈরি হবে বলে আমরা আশা করি।

এছাড়া এই হত্যার ঘটনার পেছনের বিভিন্ন তথ্য বের করে আনার জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন বিচারক। এ ঘটনায় আমরাও গর্ববোধ করছি। গণমাধ্যম ঠিকভাবে কাজ করলে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যে সহায়ক হয়, এ ঘটনায় তা প্রতিষ্ঠিত। শুধু ঘটনার পরে নয়, এমন দুর্ঘটনার আগেও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সতর্ক থাকতে হবে। তাহলে অনেকাংশে এসব ঘটনা কমে আসবে বলে আমাদের বিশ্বাস।

এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ। এটা যদিও তাদের অধিকার, তবুও উচ্চ আদালত ন্যায়বিচার বহাল রাখবেন বলেই আমরা আশা করি। দেশের উচ্চ আদালতের প্রতি সেই বিশ্বাস জনগণেরও আছে। খুনিরা দ্রুত তাদের প্রাপ্য সর্বোচ্চ দণ্ড পাবেন, এটাই আমাদের প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাতনুসরাত হত্যানুসরাত হত্যা মামলার রায়মৃত্যুদণ্ডসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT