চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই পথচলা কল্পনাতীত: জালাল ইউনুস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

তিনি ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছেন। জালাল ইউনুস ছিলেন বাঁহাতি পেসার। খেলা ছাড়ার পর সংগঠক হিসেবে আত্মপ্রকাশ। ১৯৯৬ সালে সাবের হোসেন চৌধুরীর (তখনকার বোর্ড সভাপতি) মাধ্যমে সুযোগ আসে ক্রিকেট বোর্ডে কাজ করার।

২০০০ সালে বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করে, তখন জালাল ইউনুস বিসিবির মিডিয়া কমিটির সেক্রেটারি। এখন তিনি বিসিবির একজন পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান। টেস্টের বাংলাদেশকে দেখছেন শুরু থেকেই। বাংলাদেশ টেস্ট দল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাবে, এটি তার কাছে ছিল কল্পনাতীত। সেই বাংলাদেশ এখন ১০০ টেস্ট খেলার দ্বারপ্রান্তে। বুধবার কলম্বোয় নিজেদের শততম টেস্ট খেলতে নামছে মুশফিকুর রহিমের নেতৃত্বে।

টেস্টে বাংলাদেশের অগ্রযাত্রা দেখে রোমাঞ্চিত বিসিবির এই কর্মকর্তা। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘আমরা কল্পনাও করতে পারিনি টেস্ট দল হিসেবে বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি পাবে। এখন ১০০ টেস্ট খেলতে যাচ্ছে। এই পথচলা কল্পনাতীত। ভিন্ন ধরণের একটা রোমাঞ্চ অনুভব করছি। অভিষেক টেস্টে একটা রোমাঞ্চ ছিল। দুটির মাঝে পার্থক্য খুব কম। তবে শুরুরটা বিশেষ। কারণ ওই সময় আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম। ওটার আনন্দ ভিন্নরকম ছিল।’

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৬ বছর পেরিয়ে বাংলাদেশ ১০০ টেস্ট খেলতে যাচ্ছে। এই সময়ে শক্তিধর দল হয়ে উঠতে না পারায় কিছুটা আফসোস ঝরলো জালাল ইউনুসের কণ্ঠে, ‘টেস্টে আমাদের অনেকটা সময় পেরিয়ে গেছে। ১৬ বছর পার করে ১০০তম টেস্ট খেলবো আমরা। টেস্টে পথচলা হয়তো অতটা মসৃণ ছিল না। অর্জনও খুব বেশি হয়নি। কিছুটা হতাশা তো কাজ করেই।’

কিছু আশার কথাও শোনালেন তিনি, ‘বিগত ৪-৫ বছর ধরে টেস্টে আমরা ভালো খেলছি। যেহেতু কম টেস্ট খেলি সেজন্য পারফরম্যান্স কিন্তু সেভাবে একটা লেভেলে আনতে পারিনি। তবে যেভাবে খেলছি তাতে আশা করছি আগামী ৩-৪ বছরে হয়তো সাফল্য আসতে শুরু করবে। র‌্যাঙ্কিংয়ে যদি ৯ নম্বর থেকে ৭-৮ এ যেতে পারি তাহলে অনেক বড় অর্জন হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের শততম টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT