চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ নয়, জলবায়ু সম্মেলনে অনুদান দাবি বাংলাদেশের

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
১০:৫৪ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

প্যারিস সম্মেলনে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ঋণ নয়, অনুদানের দাবি জানিয়েছে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকিতে থাকা সুন্দরবন ইস্যুতে বাড়তি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্যারিস চুক্তিতে কার্বণ নিঃসরণ কমাতে আইনি কাঠামোর বাধ্য-বাধকতা না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা।

প্যারিসের এই বিশ্ব জলবায়ু সম্মেলনের আর দুই দিন বাকি থাকতে এখানে নানান ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞ এবং নেগোশিয়েটররা বলছেন, প্যারিসের এই সম্মেলন থেকে একটি চুক্তি ঠিকই হবে, কিন্তু যে প্রত্যাশা নিয়ে তারা এসেছিলেন হয়তো সে প্রত্যাশা পূরণ নাও হতে পারে।

এই আশঙ্কাকে মাথায় রেখে বাংলাদেশ তার সংবাদ সম্মেলনে আবারও জোড় দিয়ে বলেছে, অর্থায়নের ক্ষেত্রে আরও স্পষ্ট হতে হবে, একশো বিলিয়ন ডলার কোন দেশকে কতটা দেবে তা নিশ্চিত করতে হবে।

সেই সঙ্গে ঋণের বদলে অনুদান নিশ্চিত করতে হবে এবং জলবায়ু ক্ষতিগ্রস্থ এবং ক্ষয়ক্ষতির বিষয়টি নতুন চুক্তিতে অন্তর্ভূক্ত করার দাবি বাংলাদেশের।

বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন ফান্ড সোর্স রয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্ব ব্যাংক। তারা প্রজেক্ট গ্রহণ করেছে এবং তার কার্যক্রম চলছে।

তবে প্যারিসের এই সম্মেলনে নতুন করে আশা জাগিয়েছে সুন্দরবন ইস্যুটি। প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারত যৌথভাবে প্যারিসের এই সম্মেলনে সুন্দরবনের ইস্যুটি সবার দৃষ্টিতে আনার চেষ্টা করছেন।

Reneta

ইমপ্রেস গ্রুপের অন্যতম সফল পরিচালক এবং প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত মুকিত মজুমদার বাবু বলেন, এবার জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো সুন্দরবনের প্রসঙ্গ উঠে এসেছে। বাংলাদেশ এবং ভারত সভা করে দাবি জানিয়েছে যে, এক কোটি ত্রিশ লক্ষ লোক যারা সুন্দরবনকে ঘিরে বসবাস করে। ভারত এবং বাংলাদেশ মিলিয়ে এই লোকগুলো জলবায়ু প্রভাবে যে ধরনের ক্ষতিগ্রস্থ অবস্থায় আছে এবং তাদেরকে ওই ক্ষতিগ্রস্থ অবস্থা থেকে তুলে আনতে এবারই প্রথম কোপ-২১’এ দাবি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে একটি সমাধান হবে বলে আমরা আশা করছি।

বাংলাদেশ এবং ভারত মনে করছে যদি সুন্দরবন ইস্যুটি প্যারিসের এই জলবায়ু সম্মেলনে বেশি গুরুত্ব পায় তাহলে বাংলাদেশ এবং ভারতের উপকূলীয় জনগোষ্ঠি জলবায়ু ঝুঁকির হাত থেকে রক্ষার জন্য নানান ধরনের উদ্যোগে সহায়তা পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলবায়ু সম্মেলনবিশ্ব জলবায়ু সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT