চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপনির্বাচনের প্রচারণায় জমজমাট হবিগঞ্জ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের প্রচারণা জমে উঠেছে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থীরা।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ আরও দলের একাধিক বিদ্রোহী থাকায় এ নির্বাচন আরও বেশি জমজমাট হয়ে উঠছে। এছাড়াও মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি’র এক নেতা। এরই পরিপ্রেক্ষিতে প্রচারণার পাশাপাশি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নিয়মিতই অভিযোগ করে চলেছেন।

২০১৫ সালে ৩০ ডিসেম্বর হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে কারাগারে থেকে মেয়র নির্বাচিত হন হবিগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিকে গউছ। তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করে গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ঘোষণা দেন। আগামী ২৪ জুন এ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪৭ হাজার ৮২০ জন ভোটারের এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ২০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিগত পৌর নির্বাচনের প্রতিদ্বন্দ্বি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমানকে মেনে না নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা যুবলীগ। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুল হাসান ও জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী।

Reneta

এছাড়া দলীয়ভাবে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ না করলেও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনের কাজ করবেন বলে ভোটাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে ভোটাররা বলছেন, যোগ্য প্রার্থী দেখেই তারা পৌর মেয়র নির্বাচিত করবেন।

এই উপনির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম।

অন্যদিকে নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনহবিগঞ্জ পৌরসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT