চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলবাসীর স্বজন হারানোর দিন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:৪৩ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

ভয়াল ২৯ এপ্রিল আজ । বাংলাদেশের উপকূলবাসীর স্বজন হারানোর দিন। ১৯৯১ সালের এ দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকা। এতে প্রায় ২ লাখ মানুষের প্রাণহানি ঘটে। পাশাপাশি নিখোঁজ হয় আরও ১ লাখ মানুষ।

ভয়াল ২৯ এপ্রিল উপকূলবাসীর বেদনার দিবস হিসাবে সবার কাছে পরিচিত। দিনটি পালন উপলক্ষে প্রশাসন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজ দিন ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করেছে। ২৯ এপ্রিল নিহতদের স্বরণে আজ দেশের উপকূলের প্রতিটি বাড়ীতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।  কোরআনখানি, মিয়াদ মাহফিল, দোয়া মাহফিল, আলোচনা সভা, কাঙ্গালীভোজ, চিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করছেন নানা সংগঠন।

এখনো তেমন রক্ষিত নয় উপকূল। তাই শঙ্কা আর ভয়ের কথা জানায় উপকূলবাসী।

২৯ এপ্রিল স্মরণে এবার ও মহেশখালীর ধলঘাটায় তরুন ছাত্র সংঘ দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করছে। তারা টেকসই বেড়ী বাঁধের দাবী জানাচ্ছে। মহেশখালীর ধলঘাটায় তরুন ছাত্র সংঘের সভপতি জয়নাল আবেদীন বলেন, আমরা এখনো অরক্ষিত। বাঁধ আছে কিন্তু ঠেকসই না।

কক্সবাজার নাগরিক পরিষদের সভাপতি আ.ন.ম. হেলাল বলেন, সেই প্রলয়ংকরী ঘুর্ণিঝড়ের ৩১ বছর অতিবাহিত হলেও কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলবাসী এখনো অরক্ষিত। তার সাথে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এর ফলে প্রতি বছর বাড়ছে সাগরের পানির উচ্চতা। সে সাথে নতুন ধরনের দুর্যোগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত।

কক্সবাজারের ৫৯৬ কিলোমিটার উপকূলীয় বেড়িবাঁধ বর্তমানে খোলা না থাকলে ও প্রায় ৬০ কিলোমিটার বেড়িবাঁধ দুর্বল অবস্থায় রয়েছে বলে জানান উপকূলীয় অঞ্চল পরিষদের আহবায়ক আতা খান।

Reneta

মহেশখালীর মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু হায়দার বলেন, সরকার উপকূলবাসীর জন্য সুপার ডাইকের ব্যবস্থা করে উপকূলীয় এলাকাকে নিরাপদ করবে বলে আশা আমাদের।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে ঝড় জলোচ্ছ্বাস হবে তার জন্য আঘাত মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের।

১৯৯১ সালের এ দিনে সব চেয়ে বেশী প্রাণহানী ঘটেছিল কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা উপদ্বীপে। প্রায় প্রতিটি পরিবারই তাদের কোন না কোন স্বজন হারিয়েছেন এ দিনে। তাই এ দিনটি আসলেই এই এলাকার কান্নার রোল পড়ে যায়। এ উপদ্বীপের বাসিন্দারা নিরাপদ উপকূলের নিশ্চয়তা চান।

১৯৯১ সালের ২৯ এপ্রিল মধ্যরাতে কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ১২ থেকে ২০ ফুট উচ্চতায় জ্বলোচ্ছাস আঘাত হানে। এতে ২ লাখ মানুষের প্রাণহানি ঘটার পাশাপাশি নিখোঁজ হয় ১ মানুষ। মারা যায় ৭০ হাজার গবাদী পশু। ঝড়ের রাতের তাণ্ডবে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২৯ এপ্রিলউপকূলবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার টাকার বেশি

এপ্রিল ২৮, ২০২৬

পিএসজির ‘চ্যালেঞ্জ’ নেয়ার মত কেউ থাকলে সেটা বায়ার্ন: কোম্পানি

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা পর্যালোচনা করছেন ট্রাম্প

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ!

এপ্রিল ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগে আমাদের চেয়ে ভালো কোনো দল নেই: এনরিকে

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT