চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নশীল দেশে উত্তরণ: ৭০ টাকার স্মারক নোট আসছে 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৮
অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক

স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ অভিযাত্রার গৌরবোজ্জ্বল মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশ ব্যাংক ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ-মার্চ ২০১৮’ শীর্ষক একটি স্মারক নোট ইস্যু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার‌্যালয়ে এই স্মারক নোট ইস্যুর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফোল্ডার ছাড়া খামসহ নোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা এবং দৃষ্টিনন্দন ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে স্মারক নোটটি নির্ধারিত মূল্যে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরে সব শাখা অফিসে পাওয়া যাবে।

নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৪০ মিমি*৬২ মিমি পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতি সৌধ, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, বাংলাদেশের মানচিত্র, বাইনারি সংখ্যা ইত্যাদি মুদ্রিত আছে এবং নোটের ডানটিকে উপরের কর্ণারে নোটের মূল্যমান ইংরেজিতে ‘৭০’ এবং নীচের কর্ণারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে।

Reneta

নোটের অপর পিঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ও নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর নকশা মুদ্রিত আছে। উপরের মধ্যভাগে ইংরেজিতে স্মারক নোটের নাম ‘ডেভেলপিং বাংলাদেশ-মার্চ ২০১৮’  লেখা আছে। নোটের বামদিকে উপরের কর্ণারে ইংরেজিতে স্মারক নোটের মূল্যমান ‘৭০’ এবং বামদিকে নীচের কর্ণারে বাংলায় ‘৭০’ মুদ্রিত রয়েছে।

স্মারক নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ‘১০০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের জলছাপ রয়েছে। নোটের সম্মুখভাগে বামদিকে ১০০ টাকা মূল্যমানের নোটের ন্যায় প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। তাছাড়া বহু রংয়ের ইউভি ফাইবার মাইক্রোটেক্সট ইত্যাদি নিরাপত্তা বৈশিষ্ট্যও স্মারক নোটটিতে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল দেশস্মারক নোট
শেয়ারTweetPin1

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT