চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছ্বসিত লায়ন, স্মিথের স্বস্তি

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৫১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: মিরপুর টেস্টে নিয়েছিলেন ৯ উইকেট। চট্টগ্রামে ১৩টি। দুই ম্যাচের সিরিজে ২২ উইকেট। অজি অফস্পিনার নাথান লায়নের ঘূর্ণি জাদুতে নাকাল হতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। দুই টেস্টের সিরিজে এত বেশি উইকেট নেই অজিদের আর কারোই। চট্টগ্রাম টেস্ট বাংলাদেশকে হারতে হয়েছে এক লায়নের কাছেই।

দুদলের মাঝে পার্থক্য যে লায়ন গড়ে দিয়েছেন সেটা মেনেছেন টাইগার অধিনায়ক মুশফিকও। নিজের বোলিং নিয়েও উচ্ছ্বসিত লায়ন নিজেও। দলকে ৭ উইকেটের জয় উপহার দিয়ে অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে সংবাদ সম্মেলনে এসে এই অফস্পিনার জানালেন, ‘আমি ভাগ্যবান, বলের নিয়ন্ত্রণ নিতে পেরেছি। ভাল কিছু ডেলিভারি দিতে পেরেছি। আমি এমন পারফরম্যান্সে খুব খুশি।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। আগের সেরা ২০০৭ সালে ক্যান্ডিতে মু্ত্তিয়া মুরালিধরনের ১২ উইকেট।

এমন কীর্তি প্রসঙ্গে লায়ন বললেন, ‘ব্যক্তিগতভাবে এটা বড় অর্জন। আমাদের অন্য বোলাররাও অন্যপ্রান্ত থেকে ব্যাটসম্যানদের চাপে রাখতে পেরেছে। অ্যাগার, ও’কিফ, কামিন্স, এমনকি কার্টরাইটও। তাদের সবার অবদানও কম নয়। দিনশেষে দলের জয়ই বড় কথা।’

সিরিজ সমতায় শেষ হওয়ায় হাসি ফিরেছে অজি অধিনায়ক স্মিথের মুখেও। জয়ের পুরো কৃতিত্ব দিয়েছেন পাশে বসা লায়নকেই, ‘হ্যাঁ, এখন স্বস্তি পাচ্ছি। প্রথম টেস্ট হারার পর হতাশ ছিলাম। কৃতিত্ব বাংলাদেশেরও। ওই ম্যাচ তো বটেই, পুরো সিরিজেই ভালো খেলেছে। লায়নের হাত ধরেই আমরা সমতা আনতে পেরেছি। সব বোলারদের মধ্যে লায়ন উজ্জ্বল ছিল, দারুণ পারফর্ম করেছে সে।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লায়নস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT