চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজ-পাকিস্তানের শিরোপার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিশ্বচ্যাম্পিয়নদের কাছ থেকে এমন ব্যাটিংই আশা করা হচ্ছিল। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে টার্গেট ছিল মাত্র ১৩৮ রানের। কিন্তু ভয়টা ছিল দুইদিনের আগের কাহিনীতে। এর থেকে পাঁচ রানের কম টার্গেটও সেদিন পার করতে পারেনি দলটি। এভিন লুইসের ব্যাটে সেই শঙ্কা পার করে সিরিজে টিকে আছে ওয়েস্ট ইন্ডিজ।

চার ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি এখন ফাইনাল। রোববার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

শনিবারের ম্যাচে ৩১ বল হাতে রেখে ৭ উইকেটে জিততে লুইস ৫১ বলে ৯১ রানের ইনিংস খেলেন। পাঁচটি চার ৯টি ছয়ের মারে সাজানো ছিল এই ওপেনারের চোখজুড়ানো ইনিংস।

পাকিস্তান এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে দলটি। ওপেনার কামরান আকমল ৪৮ রান করেন। মিডলঅর্ডারে বাবর আজম ৪৩ করে দলের স্কোর বড় করার চেষ্টা করেন। এছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

স্যামুয়েল বদ্রি দুই উইকেট নেন। একটি করে পেয়েছেন উইলিয়ামস, ব্রেথওয়েট, সুনীল নারাইন এবং মার্লন স্যামুয়েলস।

জবাব দিতে নেমে দলীয় ২ রানের মাথায় ওয়াল্টনকে (১) হারায় উইন্ডিজ। এরপর ৫৮ রানের মাথায় বিদায় নেন স্যামুয়েলস (১৮)।

Reneta

এই অবস্থা থেকে লুইস আর জ্যাসন মোহাম্মদ ৭৬ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। লুইস বিদায় নেন দলকে একদম জয়ের কাছে রেখে। পরে সিমন্স আর জ্যাসন অপরাজিত থেকে জয়ের মুখ দেখেন।

পাকিস্তানের সম্ভাবনাময় তরুণ লেগব্রেক বোলার শাদাব খান ৩.৫ ওভার বল করে ৩৮ রান দিয়ে এক উইকেট নেন।

চার ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচেও তিন রানে জয় পায় দলটি। তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ ম্যাচটি এখন ‘ফাইনাল’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-উইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT