চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈশ্বরের কাছে চাই, গাইতে গাইতে যেন আমি চলে যাই: সুবীর নন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৯
বিনোদন
A A

থেমে গেলো বাংলা সংগীতের আরো একটি কিংবদন্তি কণ্ঠস্বর। যে কণ্ঠে শোনা যেত ‘কতো যে তুমাকে’, ‘একটা ছিলো সোনার কন্যা’, ‘প্রেমের নাম বেদনা’,‘আমার এই দুটি চোখ’,কিংবা ‘ও আমার উড়াল পঙ্খীরে’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান, সেই সুরেলা কণ্ঠের মানুষটি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। অথচ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গানেই বাঁচতে চেয়েছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে কিডনি নিয়ে সমস্যায় ভুগছিলেন সুবীর নন্দী। তবু গানে কখনো প্রভাব ফেলতে পারেনি তার। কিডনির সমস্যা নিয়েই অসংখ্য মঞ্চ মাতিয়েছেন, স্টুডিও রেকর্ড করেছেন, নতুন গানে সুর তুলেছেন, কণ্ঠ দিয়েছেন। পাশের লোকটিকেও বুঝতে দেননি কখনো তার শারীরিক অসুস্থতার কথা! মায়াকাড়া কণ্ঠে একের পর এক গানের অনুষ্ঠান করে গেছেন।

আক্ষরিক অর্থেই গানের মধ্য দিয়ে বাঁচতে চেয়েছিলেন সুবীর নন্দী। গানের মধ্যেই প্রাণ ছিলো তাঁর। তাইতো গেল বছরের সেপ্টেম্বরে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর ১৩ তম আসরের মঞ্চে উঠে প্রথমবারের মতো শ্রোতা ভক্তদের এক বিস্মিত খবর দিয়েছিলেন তিনি! সেই মঞ্চে বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার দরুন চ্যানেল আই তাঁকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে। আর সেই মঞ্চে দাঁড়িয়ে সুবীর নন্দী বলেছিলেন তার জীবনের শেষ ইচ্ছের কথা।

গানেই বাঁচতে চেয়েছিলেন সুবীর নন্দী। আর তাইতো সম্মাননা প্রাপ্তির পর আবেগী কণ্ঠে মাইক্রোফোন হাতে তিনি বলেছিলেন: অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে, আমি শারীরিকভাবে বর্তমানে অসুস্থ আছি। আমার দুই কিডনি কাজ করে না, কিন্তু গান গাইতে নো প্রবলেম! আমাকে যদি সারারাত গাইতে বলা হয়, আমি পারবো। কোনো সমস্যা নেই! তাই আমার জন্য দোয়া করবেন। জীবনের শেষ সময় পর্যন্ত যেন গাইতে পারি। ঈশ্বরের কাছে চাই, গাইতে গাইতে যেন আমি চলে যাই।

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন সুবীর নন্দী। সেখান থেকে ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রায় দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন অবস্থায় থাকার পর কোনো উন্নতি না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সুবীর নন্দীকে। কিন্তু সুস্থ হয়ে আর প্রিয় জন্মভূমিতে ফেরা হলো না তার।

Reneta

মঙ্গলবার (৭ মে) ভোর সারে চারটায় সুবীর নন্দীর মৃত্যু সংবাদটি ফোনে জানান সিঙ্গাপুরে সুবীর নন্দীর সাথে থাকা তার মেয়ে ফাল্গুনী নন্দী। এর আগে সিঙ্গাপুর নেয়ার পর গত দুদিনে (শনিবার ও রবিবার) তিনবার হার্ট অ্যাটাক হয় তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনিচ্যানেল আইমিউজিক অ্যাওয়ার্ডলিড বিনোদনসংগীতসুবীর নন্দী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘অসাধ্য সাধনের’ খোঁজে সালাহহীন লিভারপুল

পরবর্তী

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব সদস্যদের প্রশ্নের মুখোমুখি জেলা শিক্ষা অফিসার

পরবর্তী
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব সদস্যদের প্রশ্নের মুখোমুখি জেলা শিক্ষা অফিসার

বুধবার সকালে দেশে আসছে সুবীর নন্দীর মরদেহ

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT