চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় রাতে চ্যানেল আইয়ে আরিয়ানের ‘শুরুটা সুন্দর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০৩, মে ২০২২
বিনোদন
A A

ছোট পর্দার তারকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত এই নির্মাতা এবার চ্যানেল আইয়ের জন্য নিয়ে আসছেন ঈদের বিশেষ নাটক ‘শুরুটা সুন্দর’। 

পরিচালনার পাশাপাশি নাটকটির রচনাও আরিয়ানের নিজের। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ। এছাড়াও আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, তানভীর আর শায়নার প্রেমের বয়স ৩ বছর। বিয়ে করবে বলে ডিসিশন নিয়েছে। আবার একটু ঝগড়া হলে দুজন বলে বসে ‘তোমার সাথে আমার বিয়ে ২ বছরও টিকবে না।’ বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ। তাই তানভীরকে দিনরাত কাজ করতে হচ্ছে একটু বাড়তি আয়ের জন্য। তানভীরের বাবা মা সেটা দেখে। ছেলেকে প্রয়োজনের চেয়ে বেশী পরিশ্রম করতে নিষেধ করে, টেনশন না করতে বলে। এতো টেনশন, পরিশ্রম করে ধুমধাম করে কেন বিয়ের অনুষ্ঠান করতে হবে? তার বাবা মার বিয়ে হয়েছে উঠানে, ছোট করে। কিন্তু তারা কি আজ ২৯ বছর ধরে সংসার করছে না? ভালো আছে না? বোঝায় তানভীরের বাবা মা।

তানভীর শায়নার সাথে শেয়ার করে বিষয়টা। দুজনের মাথায় এক ভালো প্ল্যান আসে। বিয়ের অনুষ্ঠান ধুমধাম না করে বরং বিয়ের পর ২০-৩০ বছর একসাথে কাটাতে পারলে সেটার সেলিব্রেশনটা ধুমধাম করে হওয়া উচিত। চলে দুজনের বিস্তর প্ল্যান। শেষ পর্যন্ত কী হয়?

জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন (বুধবার) রাত ৯টা ৩৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইতানভীরতাসনিয়া ফারিণতৌসিফ মাহবুবমানস বন্দ্যোপাধ্যায়মিলি বাশারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT