চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে ‘ছোটকাকু ক্লাব’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
২:৩১ পূর্বাহ্ন ১৩, জুলাই ২০১৫
বিনোদন
A A

সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিচ্ছে ‘ছোটকাকু ক্লাব’। হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে বিতরণ করা হলো সেমাই-চিনিসহ ঈদের নানা অনুষঙ্গ। মানবিক এ আয়োজনের সহযোগিতায় ছিলো ইনসেপ্টা।

চ্যানেল আই প্রাঙ্গণে শিশুদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার সময় ছোটকাকু নিয়ে পথচলা, স্বপ্ন এবং ভবিষ্যৎ ‘ছোটকাকু’ নিয়ে কথা বলেন বিশিষ্টজনেরা। ‘ছোটকাকু’ সিরিজের আরেক অনবদ্য সৃষ্টি ‘ছোটকাকুর বড় বিপদ’ নামে নতুন বইয়ের মোড়কও উম্মোচন করা হয় সেসময়।

কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের অনবদ্য সৃষ্টি ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক। সেই ধারাবাহিকতায় এবার নির্মিত হয়েছে ‘রাগ করে রাঙামাটি’।

ছোটকাকু নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন বলেন, ‘ছোটকাকু’ কোনো নাটক নয়। ছোটকাকু বলে যেটি উচ্চারিত হচ্ছে সেটি বাংলাদেশের প্রত্যেক ছোটদের জন্যে। সুবিধা বঞ্চিত এসব শিশুদের কষ্ট কমাবে ‘ছোটকাকু’। ছোটকাকুতে আমরা যারা অভিনয় করেছি তাদের মধ্যে সবসময় উদ্দীপনা ও আনন্দ কাজ করে। সেই উদ্দীপনা ও আনন্দ নিয়ে ছোটকাকু এগিয়ে যাচ্ছে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আব্দুল মোক্তাদির বলেন, ছোটকাকু এখন নাটক নয়; এখন এটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারছে।

অনুষ্ঠানে যোগ দেওয়া সাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘ছোটকাকু’ ছিলো ফরিদুর রেজা সাগরের কল্পনায়, এলো বইয়ের পাতায়। বইয়ের পাতা থেকে টেলিভিশনে পর্দায় নিয়ে এসেছে আফজাল হোসেন। ‘ছোটকাকু’ মানে শুধু শিশুকে আনন্দ ও বিনোদন দেবার জন্য নয় বাস্তবেই এখন সে ‘ছোটকাকু’। এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই।

Reneta

নাটক তো অনেকে হয় কিন্তু নাটক কখনো মানবিক কাজে সম্পৃত্ত হতে পারে তার অন্যতম প্রমাণ ‘ছোটকাকু’ বলে মন্তব্য করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।

বিতরণ পর্বে উপস্থিত ছিলেন, বিজ্ঞাপনী সংস্থার মাত্রার কর্ণধার সানায়ুল আরেফিন, চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমান, আন্দন আলো সম্পাদক রেজানুর রহমান, স্বর্ণকিশোরী নেটওর্য়াক ফাউন্ডেশনের প্রকল্প প্রধান ফারজানা ব্রাউনিয়া, নাট্যকার দিল মো. দিলু এবং অভিনেতা তানভীর আহমেদ প্রবাল।

এবারের ঈদের আগের দিন থেকে সপ্তমদিন সন্ধ্যা ছয়টা ১০মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে ছোটকাকু সিরিজের ‘রাগ করে রাঙ্গামটি’ আটটি পর্ব।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইছোটকাকুফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT