চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামালে ব্যবস্থা নেবে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
অপরাধ
A A

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত আরামদায়ক ও নির্ঝঞ্জাট করতে রাস্তায় পুরাতন ও ফিটনেসবিহীন গাড়ি না নামাতে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনকে আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘অনেক সময় লোকাল বাসগুলো ঈদে ভাড়া করে নেয়া হয়। লক্করঝক্কর হওয়ায় সেগুলো অনেক সময় হাইওয়েতে নষ্ট হয়ে পড়ে থাকে। এতে জ্যাম সৃষ্টি হয়।’ এগুলো যেন না হয় সে ব্যাপারে মালিকদের সতর্ক থাকতে বলেন ডিএমপি কমিশনার।

আছাদুজ্জামান বলেন: গাবতলী টার্মিনাল দিয়ে ঈদে ৩০ লাখ যাত্রী দেশের বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবো।

‘অনেক সময় দেখা যায় যাত্র্রীদের ব্যাগ ধরে টাকাটানি করা হয় গাড়িতে উঠানোর জন্য। এমন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ডিএমপি কমিশনার বলেন: আপনারা দেখেছেন রমজানে এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনে একটাও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মার্কেটগুলো সেহেরি পর্যন্ত খোলা থাকে। মিষ্টি কথা ভুলে কেউ যেন অজ্ঞান পার্টির খপ্পরে না পড়ে যেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

Reneta

সভা শেষে ডিএমপি কমিশনার গাবতলী বাস টার্মিনালের টিকেট কাউন্টার ঘুরে দেখেন ও চার্ট অনুযায়ী তাদের ভাড়া রাখতে তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মোসলেহ আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী,বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার, শ্যামলি পরিবহনের এমডি রমেশ চন্দ্র্র এবং বিভিন্ন মালিক- শ্রমিক নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT