চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে তারকাবহুল ১০ টেলিছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।

এতো প্রতিকুলতার মধ্যেও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের দিন: টেলিফিল্ম ‘তোমার টানে’। রচনা সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

ঈদের ২য় দিন: টেলিফিল্ম ‘অপহরণ’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দর। অভিনয়ে তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদ প্রমুখ।

ঈদের ৩য় দিন: টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে। রচনা সোহেল আরমান ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ।

একইদিনে প্রচার হবে টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৪র্থ দিন: টেলিফিল্ম ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

Reneta

ঈদের ৫ম দিন: হুমায়ূন আহমেদের রচনায় টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান রানা। অভিনয়ে সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩৫ মিনিটে।

এদিন প্রচার হবে আরেক টেলিফিল্ম ‘কাফফারা’। রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনায় খায়রুল পাপন। অভিনয়ে তানজিন তিশা, ইরেশ যাকের, তারিক স্বপন, হিমে হাফিজ প্রমুখ। দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

ঈদের ৬ষ্ঠ দিন: টেলিফিল্ম ‘কংকাল চোর’। রচনা রাজিবুল ইসলাম রাজিব, পরিচালনায় মেহেদি রনি। অভিনয়ে মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে বিকেল ২টা ৩০ মিনিটে।

একইদিনে দেখানো হবে টেলিফিল্ম ‘চিরকাল’। প্রচার হবে দুপুর ৪টা ৩০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআইরিন আফরোজআফরান নিশোআরফান আহমেদইরফান সাজ্জাদইরেশ যাকেরঈদ ২০২১জুনায়েদ বাগদাদিতানজিন তিশাতারিকতারিক স্বপনফখরুল বাশারমাসুম বাশারমোশারফ করিমরিয়াজরোজি সিদ্দিকীলিড বিনোদনশবনম ফারিয়াসঞ্জয় সমাদ্দরসাবিলা নুরসারিকা সাবরিনসোহেল আরমানসোহেল খানহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT