চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনের প্রধানমন্ত্রীসহ ১১ মন্ত্রী অবরুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ইয়েমেন যুদ্ধ-ইউএই-ইয়েমেনের সোকোত্রা দখল

ইয়েমেনের প্রত্যন্ত দ্বীপ সোকোত্রার সমুদ্র ও বিমানবন্দর দখলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর সেনাবাহিনী। ওই সময় দেশটির প্রধানমন্ত্রী আহমেদ আবেদ বিন দাঘর আরও ১০ মন্ত্রীর সঙ্গে এই দ্বীপেই অবস্থান করছিলেন।

এর আগের দিনই ওই এলাকায় ইউএই তার চারটি সামরিক বিমান এবং শতাধিক সেনা সদস্য মোতায়েন করেছিল বলে জানিয়েছেন ইয়েমেনের এক সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা।

শুক্রবার সমুদ্র ও বিমানবন্দর দখলে নেয়ার সময় ইউএই সেনা সদস্যরা প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের দ্বীপ ত্যাগে বাধা দেয়।

বর্তমানে তারা সোকোত্রায় আটকা পড়ে আছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আল জাজিরাকে বলেন, ‘ইয়েমেনি সরকারপ্রধান উপস্থিত থাকার পরও সোকোত্রা দ্বীপের বিমান ও সমুদ্রবন্দর দখল করেছে ইউএই। দেশটা সোকোত্রায় যা করছে তা আগ্রাসন ছাড়া আর কিছু নয়।’

বিষয়টি খতিয়ে দেখতে সৌদি আরব সোকোত্রায় তদন্তকারী পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে বলেও ওই সরকারি কর্মকর্তার বরাতে জানিয়েছে আল জাজিরা।

Reneta

সোকোত্রা ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ঘোষিত একটি দ্বীপ। দ্বীপটি প্রায় ৬০ হাজার মানুষের আবাস। এখানে তিন হাজার মিটার লম্বা একটি রানওয়ে রয়েছে, যা ফাইটার জেট এবং বড় বড় সামরিক উড়োজাহাজের চলাচলের জন্য খুবই উপযুক্ত।

সম্প্রতি ইউএই সামরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ইয়েমেন সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য সোকোত্রা দ্বীপ লিজ নেয়। বর্তমানে সেখানকার দাপ্তরিক ভবনগুলোতে ইউএই’র পতাকা এবং তার যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহইয়ানের ছবি শোভা পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা সোকোত্রায় প্রধানমন্ত্রী দাঘরের বিরল সফরের দিনই ‘কাকতালীয়ভাবে’ আমিরাতি সেনাবাহিনী মোতায়েন করা হয় সেখানে।ইয়েমেন যুদ্ধ-ইউএই-ইয়েমেনের সোকোত্রা দখল

এ ঘটনায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জমায়েত কয়েকশ’ স্থানীয় অধিবাসী দ্বীপে ইউএই’র সেনা সদস্যের উপস্থিতির নিন্দা জানায় এবং প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি ও একীভূত ইয়েমেনের সমর্থনে স্লোগান দেয়।

আনুষ্ঠানিকভাবে হাদি সরকার ও ইউএই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে মিত্রপক্ষ। সৌদি আরবের নেতৃত্বে এক জোটের অধীনে দেশ দু’টি ইরান সমর্থিত সশস্ত্র দরটির সঙ্গে প্রায় তিন বছর ধরে লড়াই করছে হাদির হাতে পূর্ণ ক্ষমতা তুলে দেয়ার উদ্দেশ্যে।

কিন্তু সম্প্রতি ইয়েমেনের দক্ষিণাঞ্চলেও ইউএই প্রভাব বিস্তার শুরু করলে দেশটির সঙ্গে প্রেসিডেন্ট হাদির সম্পর্কে ফাটল ধরে। এমনকি মধ্যপ্রাচ্যের কিছু গণমাধ্যমের তথ্য অনুসারে, ইউএই দখলদারের মতো আচরণ করছে বলেও হাদি অভিযোগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনইয়েমেন যুদ্ধলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

জোতার মৃত্যুবার্ষিকীর দিনে, জোতার ‘অনুপ্রেরণায়’ নামবে পর্তুগাল

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT