চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা বিক্রি: ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
আদালত
A A
সাংবাদিককে

১০ লাখ পিস ইয়াবা ‘বিক্রির সাথে জড়িত’ কক্সবাজার জেলা পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

অন্য তিন পুলিশ কর্মকর্তা হলেন, কক্সবাজারের সে সময়ের ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম (বর্তমানে তিনি কক্সবাজার পুলিশ ফারির ইনচার্জ), ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন (বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেন-পিবিআই’র উপ পরিদর্শক) ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দীন আহমেদ ভুইয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হকজ টুটুল।

এর আগে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন ও খবর যুক্ত করে গত ২৯ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল কালাম আজাদ।

Reneta

ওই রিটে কক্সবাজারের টেকনাফ থেকে গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার ১০ লাখ ইয়াবা বিক্রির সথে জড়িত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাপুলিশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT