চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্পাহানি মির্জাপুর-চ্যানেল আই বাংলা খেয়াল উৎসবের অষ্টম আসর শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ভাষার মাসকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বসলো শাস্ত্রীয় সংগীতের বড় আয়োজন ‘ইস্পাহানি মির্জাপুর-চ্যানেল আই বাংলা খেয়াল উৎসব ২০২১’। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে বাংলা খেয়ালের জনক, সংগীতজ্ঞ প্রয়াত আজাদ রহমানকে।

রবিবার চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসবের উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সংগীত শিল্পী ফেরদৌস আরা, আজাদ রহমানের স্ত্রী সেলিনা আজাদ, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইস্পাহানি টি লিঃ এর মহাব্যবস্থাপক ওমর হান্নান প্রমুখ।

করোনার কারণে সীমিত পরিসরে বাংলা খেয়াল উৎসব হচ্ছে বলে জানান শাইখ সিরাজ। প্রয়াত আজাদ রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করে ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, মানুষের অনুপ্রেরণা ও শক্তি বাংলা খেয়াল উৎসবকে এগিয়ে নিয়ে যাবে। যারা শাস্ত্রীয় সংগীত অনুরাগী এবং আগামীর প্রজন্মের কাছে শাস্ত্রীয় সংগীতের বুনিয়াদ যাদের শক্তিশালী হয় সেজন্য খেয়াল উৎসব আগামীতে অনেক বেশি ভূমিকা পালন করবে।

ইস্পাহানি টি লিঃ এর মহাব্যবস্থাপক ওমর হান্নান বলেন, এমন চমৎকার আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত। যতদিন এই অনুষ্ঠান হবে, ইস্পাহানি চ্যানেল আইয়ের সঙ্গে থেকে কাজ করবে। সবসময় অনুষ্ঠানটির সাফল্য কামনা করি।

সংগীত শিল্পী ফেরদৌস আরা বলেন, করোনাকালেও বাংলা খেয়ালের মতো বড় কাজ সাবধানতা মেনে করছে চ্যানেল আই। এজন্য মন থেকে এর সঙ্গে জড়িতদের জানাই ভালোবাসা। বাংলা খেয়ালের ভাবনায় ছিলেন আজাদ রহমান। তিনি আমাদের মাঝে নেই। তবে তার জন্য অনেক অনেক শ্রদ্ধা ও শান্তি কামনা করছি।

সেলিনা আজাদ বলেন, এবার বাংলা খেয়াল হবে কিনা সেটা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু চ্যানেল আই বরারবের মতো এগিয়ে এসেছে। প্রয়াত আজাদ রহমান চলে যাওয়ায় আমাদের মাঝে যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আগামীতেও বাংলা খেয়াল চলতে থাকুক এই কামনা করি।

Reneta

উদ্ভোধনী অনুষ্ঠানে আজাদ রহমানকে শ্রদ্ধা জানিয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন প্রদর্শন করা হয়। শুদ্ধ সংগীতকে নিয়ে আগামী যে প্রজন্ম বেড়ে উঠছে তাদের বুনিয়াদ যাতে আরও শক্তিশালী করতে বাংলা খেয়ালের এই উৎসব আরও বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে সংগীতের বিশিষ্টজনরা।

৩১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিট থেকে শুরু হয়ে এটি চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলা খেয়াল উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT