চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা রোববার

রাহুল রায়রাহুল রায়
৬:৩৮ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথমদিন বিকেল সাড়ে ৪টায় আলোচনায় বসবে বিএনপি।

১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপি নেতারা আশা করছেন, সবার মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি।

বেগম খালেদা জিয়া ১৩ দফা উত্থাপনের পর এ নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানায় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার  উদ্যোগও নেন রাষ্ট্রপতি।

১২ ডিসেম্বর বিএনপিসহ কয়েকটি দলকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায় বঙ্গভবন। বঙ্গভবনে সেই আলোচনা শুরু হচ্ছে বিএনপিকে দিয়েই।

প্রথমে ১০ জনের নামের তালিকা পাঠানো হলেও পরে আরো তিনজন যোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।

শুধু নির্বাচন কমিশন পুনর্গঠন নয়, নির্বাচনকালীন সরকার নিয়েও আলোচনার আশা করবে বিএনপি।

Reneta

বিএনপির পর ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (এরশাদ), ২১ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাসদ (ইনু)’র সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

সাগর উত্তাল, কক্সবাজারে প্লাবিত শতাধিক গ্রাম

জুলাই ১০, ২০২৬

বৈরী আবহাওয়ায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT