চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইরানি চলচ্চিত্র বিষয়ে বৃত্তির সুযোগ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:০১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৮
শিক্ষা
A A

বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি, মহসিন মখমলবফ, মাজিদ মাজিদি বা সদ্য অস্কার বিজয়ী নির্মাতা আসগার ফারহুদির দেশে জনপ্রিয় ইরানি সিনেমা শিল্প নিয়ে পড়াশুনার দারুণ সুযোগ করে দিচ্ছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সুরে বিশ্ববিদ্যালয়। এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পাবে বাংলাদেশের শিক্ষার্থীরা।

২০১৮ সাল থেকে প্রথমবারের মত ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে।


উল্লেখ্য “সুরে” বিশ্ববিদ্যালয়টির সিনেমা বিভাগের বিশ্বব্যাপী রয়েছে দারুণ চাহিদা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি Konradolf University of German, Bilgi University of Turkey সহ Italy, Poland, Cuba, Korovasi ও South Korea এর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শর্ট ফিল্ম বিষয়ে বিভিন্ন কোর্স আদান-প্রদান হচ্ছে। হাতে কলমে সিনেমা তৈরিসহ হরেকরকম বিষয়ে পাঠ দান করা হয়। এছাড়া কলা অনুষদের অন্যান্য বিষয়েও রয়েছে দারুণ সম্ভাবনা। অন্যান্য বিভাগগুলো হচ্ছে নাটক, পেইন্টিং, গ্রাফিক, সঙ্গীত, ক্যালিগ্রাফি অ্যান্ড পেইন্টিং, হ্যান্ডি ক্র্যাফট, ইসলামিক আর্ট, অ্যানিমেশন।

এছাড়া কালচার অ্যান্ড কমুনিকেশন ফ্যাকাল্টির অধীনে রয়েছে আর্ট অ্যান্ড কালচার ম্যানেজমেন্ট, জার্নালিজম, কমুনিকেশন অ্যান্ড প্রোপাগান্ডা, পাবলিক রিলেশন সহ ইত্যাদি বিষয়। ইরানের বিখ্যাত আর্কিটেকচার নিয়ে রয়েছে সম্পূর্ণ আলাদা ফ্যাকাল্টি।

সমগ্র ইরানে এক নামে প্রসিদ্ধ অসংখ্য তারকা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। যারা বিভিন্ন সময়ে দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে নাটক, সিনেমা পরিচালনা, পেইন্টিং, মিউজিক অ্যান্ড কম্পোজিশনে পুরষ্কার বিজয়ী। এছাড়া ইরানের বিখ্যাত ফজর ফিল্ম ফ্যাস্টিভ্যাল, ফজর নাট্য ফ্যাস্টিভ্যাল, আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল, অ্যানিমেশন ফ্যাস্টিভ্যাল আয়োজনে বিশ্ববিদ্যালয়টি মূল ভুমিকা পালন করে থাকে। বিশ্ববিদ্যালয়টির থিয়েটার বিভাগ তাদের নাট্যদল নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সুনামের সঙ্গে অংশগ্রহণ করে যাচ্ছে।

সুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অদূর ভবিষ্যতে বাংলাদেশের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপ ও শিক্ষক-শিক্ষার্থী আদান-প্রদান, ইরানি নাট্যদল প্রেরণ ও বাংলাদেশ থেকে নাট্যদল আনার আশাবাদ ব্যক্ত করেছে।

Reneta

http://en.soore.ac.ir/ এই সাইটটিতে প্রবেশ করে দেখুন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য। বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব ধরণের তথ্য পাওয়া যাবে। এছাড়া নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত তথ্য জানা যাবে।

E-mail: [email protected]
Tel: (+98 21) 66354245
Fax: (+98 21) 66378953
Address: No. 252, In the corner of Kamyaran, Between Khosh and Azarbaryijan st, Azadi street,Tehran, Postal code: 1345633151

বৃত্তি পেতে হলে স্নাতক শিক্ষার্থীদের এস এস সি ও এইচ এস সি ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এসএসসি, এইচএসসি ও স্নাতক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট বোর্ড থেকে এবং পরবর্তীতে বাংলাদেশের শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। অতঃপর বাংলাদেশে অবস্থিত ইরান দূতাবাস থেকে সত্যায়িত করে সুরে বিশ্ববিদ্যালয়ের [email protected] এই ইমেইলে পাঠাতে হবে। বৃত্তি মঞ্জুর হলে একজন শিক্ষার্থীকে ৬ থেকে নয় মাস বিনামূল্যে ফারসি ভাষা কোর্স করানো হবে। প্রতি বছর ২২শে সেপ্টেম্বর ও ২০শে ফেব্রুয়ারিতে নতুন সেমিস্টার শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যাবতীয় টিউশন ফি ও ছাত্রাবাস ফি প্রদান করা হবে। শুধুমাত্র নিজের খাওয়া খরচ বাংলাদেশি টাকায় মাত্র ২,০০০ টাকা (মাসিক) ও বিমান ভাড়া নিজের বহন করতে হবে। বিমান ভাড়া বাংলাদেশি টাকায় ৪৫,০০০ থেকে ৭০,০০০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার আলোচনার পর কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে সরাসরি ছাত্র ভর্তির বিষয়টি আমলে নিয়েছেন।

যে কোন প্রয়োজনে বিনামূল্যে তাঁর সহযোগিতা নিতে পারেন ([email protected])। কাউকে কোনরূপ অর্থ প্রদান না করার জন্য সতর্ক থাকার আহবান জানানো হল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT