চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে মরক্কোর ‘ঈদ উপহার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দারুণ আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচ। গোলটাই শুধু হচ্ছিল না। ম্যাচ প্রায় শেষের মিনিটে। এমন সময় অনিচ্ছাকৃত ভুলটা করে বসলেন মরক্কোর আযিয বহুদ্দোজা। তার মাথা ছুঁয়ে বল ঢুকে যায় নিজেদের জালেই, আর তাতেই ঈদ উপহার মেলে জয় পাওয়া ইরানের।

বিশ্বকাপের দ্বিতীয় দিনে সেন্ট পিটার্সবার্গে অতিরিক্ত সময়ের আত্মঘাতী গোলে মরক্কোর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে ইরান।

ইরানের র‍্যাঙ্কিং ৩৭, মরক্কোর ৪১। র‍্যাঙ্কিংয়ে কাছাকাছি থাকায় উপভোগ্য এক ম্যাচের আশায় ছিলেন ফুটবলপ্রেমীরা। মরক্কো-ইরান সেটাই উপহার দিয়েছে পুরোটা সময়জুড়ে।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। খেলা শুরুর প্রথম পাঁচ মিনিটেই ইরানের অর্ধে দুদফা আক্রমণ শানায় মরক্কো।

পাল্টা জবাব দিতে দেরি করেনি এশিয়ান জায়ান্টরাও। ১২ মিনিটে ‘ইরানীয়ান মেসি’খ্যাত সরদার আজমুনের ২৫ গজ ভেদী শট কাঁপিয়ে দেয় অ্যাটলাস সিংহদের।

প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ মিলেছিল ইরানের সামনে। মরক্কান চার খেলোয়াড়কে বোকা বানিয়ে সরদার আজমুনের নেয়া শট আটকে যায় প্রতিপক্ষ গোলরক্ষক মুনির মোহামেদের গায়ে লেগে। ফিরতি বলে শট নিয়েছিলেন আলীরেজা জাহানবক্স। মুনির ফিরিয়ে দেন সেই শটও।

Reneta

প্রথমার্ধ দুর্দান্ত থাকলেও দ্বিতীয়ার্ধে এসে যেন রঙ হারাতে বসে দুদলের খেলাই। আক্রমণে ভাটা পড়ে। মাঠের খেলা ভুলে কয়েকবার হাতাহাতিতেও জড়ান ফুটবলাররা।

এরপরও ম্যাচে এগিয়ে থাকতে পারত মরক্কো। ৮০ মিনিটে ইরানের জাল বরাবর দারুণ এক শট নিয়েছিলেন ইব্রাহিমি। কিন্তু গোলরক্ষক আলিরেজা দক্ষতায় গোলমুখ অক্ষত রাখে এশিয়ান দলটি।

গোলশূন্য ম্যাচ যখন ড্রয়ের অপেক্ষায় শেষের পথে, তখনই ফ্রি-কিক পায় ইরান। অতিরিক্ত সময়ে ইহসান হাজী সাফির সেট-পিস মাথা ছুঁয়ে ফেরাতে গিয়েছিলেন মরক্কোর বহুদ্দোজা। সেই হেড উল্টো নিজেদের জালে ঠাঁই নিলে, আনন্দে ফেটে পড়ে ইরান। নিশ্চিত হয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

গ্রুপ ‘বি’তে দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২০ জুন। মরক্কো খেলবে পর্তুগালের বিপক্ষে। ইরানের ম্যাচ স্পেনের সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT