চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুলের ব্যাটে ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি। তাকে ছাড়াই শ্রীলঙ্কা সফরের দুটি টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। ইমরুল কায়েসের খারাপ লাগারই কথা! পারফরম্যান্সের জন্য তো নয়, পুরোপুরি ফিট না থাকার জন্যই বিবেচিত হননি। বিসিএলে খেলে ফিটনেসের পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল তার। সেই সুযোগটা দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়েই কাজে লাগালেন এই উদ্বোধনী।

মুশফিকদের সঙ্গে সোমবার দুপুরে লঙ্কাগামী বিমানে চড়া হচ্ছে না। তবে নির্বাচকরা জানিয়েছিলেন, ফিট প্রমাণ হলে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডেই ফেরানো হতে পারে ইমরুলকে। ব্যাটে ঝড় তুলে নিজের কাজটা সেরে রাখলেন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী।

রোববার প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে নেমেছেন ইমরুল। ব্যাটিংয়ে এসেছেন ওয়ানডাউনে। তাতে দলের প্রয়োজনের মুহূর্তে হাল ধরেছেন। খেলেছেন ১৩৬ রানের ঝলমলে একটি ইনিংস। ১৮ চার ও ২ চয়ে ২১০ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ইমরুল। অলক কাপালির বলে তাসামুল হককে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন।

Banglabid

প্রথম শ্রেণির ম্যাচে ইমরুলের এটি ১৫তম শতক। আছে ১৯টি অর্ধশতকও। ৮৭ ম্যাচে ৩৫.৩৭ গড়ে পাঁচ হাজারের ওপর রানের সঙ্গে সর্বোচ্চ ইনিংসটি ২০৪ রানের।

ইমরুল ফেরার সময় দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৭ উইকেটে ২৭৭! জাতীয় দলের বাইরে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয়ের ব্যাটে এসেছে ৫৮ রান।

ব্যাটে ঝড় তুলে রানে থাকার আওয়াজটা তো দিলেনই, ইমরুল ক্রিজে সময় কাটিয়েছেন ২৯৪ মিনিট। প্রায় পাঁচ ঘণ্টা। নিজেকে ফিট প্রমাণের কোনো সুযোগই কাজে লাগাতে ভুললেন না পরিশ্রমী এই ক্রিকেটার। এবার বলটা নির্বাচকদের কোর্টে থাকল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুল কায়েস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT