চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের জয়ে তার সাবেক স্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় জেমিমা লিখেছেন: ‘২২ বছর ধরে অপমান, সংগ্রাম এবং আত্মত্যাগের পর আমার সন্তানের বাবা পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। দৃঢ়তা, বিশ্বাস, পরাজয় মেনে না নেওয়ার এক অবিশ্বাস্য শিক্ষা এটি। কেন তিনি রাজনীতিতে এসেছিলেন তা স্মরণ রাখাই এখন প্রথম চ্যালেঞ্জ। অভিনন্দন।’

বুধবার পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের ২১ ঘন্টা পরও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)।

তবে প্রাথমিক ফলাফল অনুযায়ী ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খানই প্রধানমন্ত্রী হতে চলেছেন।

১৯৯৫ সালে ব্রিটিশ নাগরিক জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন ইমরান। ইসলাম ধর্ম গ্রহণ করে পাকিস্তানের লাহোরে থাকতেন জেমিমা। কিন্তু ইহুদি পরিবারে জন্ম হওয়ায় পাকিস্তানের মানুষ তাকে তেমন পছন্দ করতে পারেননি। ইমরান আর জেমিমার ঘর ভাঙে ২০০৪ সালে। জেমিমার গর্ভে জন্ম নেওয়া দুই ছেলে আছে ইমরান খানের।

Reneta

সরাসরি নির্বাচন হওয়া ২৭২ আসনের মধ্যে সর্বশেষ প্রকাশিত ফলাফলে ইমরান খানের দল পিটিআই ১১৯টি আসন পেয়ে এগিয়ে আছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) ৬১টি আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০টি আসনে এগিয়ে আছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT