চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে রাখুন ভিন্নস্বাদের শরবত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৬
অন্যান্য
A A

ইফতারে আমরা প্রথম যা পান করে নিজেদের রোজা ভাঙ্গি তা হল, শরবত। রমজান মাসে প্রতিদিনই নানান ধরনের শরবত তৈরি করতে হয়। কিন্তু প্রতিদিন তো এর একই ধরনের শরবত মুখরোচক হয়ে উঠে না।

তাই চাই একটু ভিন্ন ধরনের শরবত। বাজারে রসালো ফল দিয়ে ভিন্নভাবে শবরত আপনার ইফতার টেবিলে রাখতে পারেন। এছাড়া অন্যান্য ফলেও শবরতও সবাইকে পরিবশেন করাতে পারেন।

আম-দই শরবত
উপকরণ: পাকা আম ৪টা, টক দই আধ লিটার, কাঁচা মরিচ ৮-১০টা, গোল মরিচ গুঁড়ো -১ টেবিল চামচ, বিট লবণ পরিমাণ মতো, ১টি লেবুর খোসা কুচি, অর্ধেকটি লেবুর রস, ক্রিম ১ কৌটা বা ১৭০ গ্রাম, চিনি প্রয়োজন মতো।
প্রণালী: আমের টুকরোগুলো ব্লেন্ডারে নিয়ে চিনি, লেবুর খোসা, গোল মরিচ গুঁড়ো, বিট লবণসহ ব্লেন্ড করে নিন। এরপর একটি বাটিতে দই এবং ক্রিম নিয়ে ভালো করে ফেটে নিন যতক্ষণ পর্যন্ত ঘন না হয়।

তারপর দ্রুত আমের মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে ফেটে নিন। এরপর দুই-তিন ঘণ্টা ফ্রিজে রেখে ইফতারের আগে বের করে গ্লাসে ঢেলে নিন। ওপরে সামান্য আম কুচি এবং লেবুর খোসা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

কাঁঠালের ঠাণ্ডাই
উপকরণ: কাঁঠাল বিচি ছাড়া ১ কাপ, দুধ ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি যদি লাগে ২ টেবিল চামচ, চকলেট বার গ্রেট করা ২ চা চামচ, পানি ২ গ্লাস, বরফ টুকরো ৪টি।
প্রণালী: চকলেট ও বরফ ছাড়া বাকি সব উপকরণ এক সাথে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে গ্লাস ঢালুন। এবার উপরে বরফ টুকরো ও গ্রেট চকলেট দিয়ে পরিবেশন করুন।

কামরাঙ্গার শরবত
উপকরণ: কামরাঙ্গা ৪ থেকে ৫টি, কাঁচামরিচ ১টি, চিনি ও লবণ পরিমাণমত, পুদিনা পাতা, বরফ কুচি।
প্রণালী: কামরাঙ্গা কেটে বিচি ফেলে দিতে হবে। এরপর কামরাঙ্গা ও কাঁচামরিচ ব্লেন্ড করে তাতে পরিমাণমত লবণ ও চিনি মিশিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে পুদিনাপাতা মিশিয়ে খেলে দারুণ লাগবে।

Reneta

আনারসের শরবত:
উপকরণ: আনারস ১টি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা।
প্রণালী: পরিস্কার পানি দিয়ে আনারস ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিন। এরপর আনারসের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে তাতে পানি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা মিশিয়ে ব্লেন্ড করুণ। এরপর শরবত ছেকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পান করুন।

আপেল ও লেবুর মিক্সড শরবত
উপকরণ: আপেল ২০০ গ্রাম, লেবু ১টা, চিনি ও লবণ পরিমাণমত, পানি ও বরফ কুচি।
প্রণালী: আপেল ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে নিন। এরপর তাতে লেবুর রস ও বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT