চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনজুরির বিপদে পড়েছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গোলশূন্য ড্র হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচ। দুই লেগ মিলিয়ে এগিয়ে থাকায় সেমিতে উঠল সিটি। কিন্তু ম্যাচের শেষ কয়েক মিনিটের হাতাহাতিতে আহত হয়েছেন দলটির বেশ কয়েকজন ফুটবলার।

অন্যদিকে, তিন দিন পর এফ এ কাপের মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে খেলবে সিটিজেনরা। সে ম্যাচের দলের একাধিক খেলোয়াড়ের ইনজুরি সিটিজেনদের ‘বিশাল বিপদে’ ফেলেছে বলে মনে করেন দলটির কোচ পেপ গার্দিওলা।

‘সবসময় আমরা চার-পাঁচ গোল করতে পারব না। আমরা মানুষ। তিন দিন পরেই লিভারপুলের বিপক্ষে আমাদের ম্যাচ। আমরা বিশাল বিপদে পড়েছি।’

‘তবে এটা ভুলে গেলে চলবে না, আমরা তিন দিন আগেই খেলেছি, অনেকটা পথ যাত্রা করে এখানে এসেছি। দলে অনেক ইনজুরি আছে। আমি জানি না সামনের সপ্তাহে কী হতে যাচ্ছে!’

রোববার দ্বিতীয় লেগের খেলায় শেষ কয়েক মিনিটে দুই দলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিনিট চারেক স্থায়ী হওয়া উত্তেজনা অ্যাটলেটিকোর সেন্টার ব্যাক ফেলিপেকে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে শেষ হয়। একইসঙ্গে অ্যাটলেটিকোর স্টেফান স্যাভিচ এবং ম্যানসিটির নাথান আকেকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করেন। তবে এমন ঘটনার পরেও প্রতিপক্ষের প্রসংশাই করেছেন সিটি কোচ।

‘সবাই ঘটনাটা দেখেছেন, এ ব্যাপারে বলার মতো কিছু নেই। তারা স্পেনের চ্যাম্পিয়ন এবং তারা পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধে ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা ভাগ্যবান যে গোল খাইনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিস্যাভিচ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT