ইথিওপিয়ার অর্থনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলম্যারিয়াম ডেসালেন এর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তারা সোমালিয়ায় শান্তি প্রতিষ্ঠায় সাউথ সুদানের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। ইথিপিয়ার নিরাপত্তা ইস্যু এবং দুর্নীতি নিয়ে আলোচনা করেন দু’ নেতা ।
সন্ত্রাসবাদ মোকাবেলায় তার দেশ কাজ করে যাচ্ছে বলে জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। বারাক ওবামাই ইথিওপিয়ায় সফরকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৫৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে বারাক ওবামার।






