ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র প্রথম লেগে চেলসির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পিএসজি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে খেলার শুরু থেকেই বল নিজেদের দখলে রেখে চেলসির বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
খেলার শুরুতে কোনো দলই গোল করতে না পারলেও খেলার ৩৯ মিনিটে ইব্রাহিমোভিচের গোলে লিড নেয় পিএসজি। এই লিড বেশিক্ষণ রাখতে দেয়নি চেলসি। প্রথমার্ধের শেষ মুহূর্তে চেলসিকে সমতায় ফেরান ওবি মাইকেল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এগিয়ে যেতে আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। আর তাতেই শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
দিনের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে অতিরিক্ত সময়ে করা একমাত্র গোলে হারিয়েছে রাশিয়ার ক্লাব জেনিতকে ।






