চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের পথে পথে ঘুরছে হাজারো শরণার্থী

জামিল আক্তার জামিল আক্তার
৮:০৯ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

কিছুতেই যেন থামছে না ইউরোপ মুখী শরণার্থীর ঢল। ইউরোপের অধিকাংশ দেশ তাদের প্রবেশ পথ বন্ধ করে দেওয়াতে পথে পথে ঘুরছে হাজারো মানুষ। শরণার্থী ইস্যুতে ইউরোপের নেতারা কোন ঐক্যমতে আসতে না পারলেও বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় শরণার্থী সংকটে ইউরোপের ঐক্য হুমকির মুখে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ।

হাঙ্গেরীর পরে ক্রোয়েশিয়াও তাদের সীমান্ত বন্ধ করে দিলে শরণার্থীরা ঢোকার বিকল্প পথ খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। এরইমধ্যে শুধু শনিবারেই অস্ট্রিয়াতে ৯ হাজারের মতো শরণার্থী প্রবেশ করেছে। রোববার পর্যন্ত সেই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে অস্ট্রিয়ার পুলিশ।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেশী ইউরোপীয় দেশগুলোর প্রতি অভিযোগ করে বলেন, তারা ইউরোপীয় ইউনিয়নের নীতি মানতে ব্যর্থ হয়েছে। ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া থেকে শরণার্থীদের বের করে দেওয়াতে তিনি উদ্বেগ জানান।

সার্বিয়া সীমান্ত দিয়ে ক্রোয়েশিয়ায় পৌঁছানো ২০ হাজার শরণার্থীকে তারা তাদের দেশে আশ্রয় দিবে না। তাদেরকে হাঙ্গেরী সীমান্তে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ। তিনি বলেন, হাঙ্গেরীর সঙ্গে আমাদের কোন চুক্তি হয়নি। আমার শরণার্থীদেরকে নিতে হাঙ্গেরীর উপর চাপ প্রয়োগ করবো এবং তাদেরকে সেখানে পাঠিয়ে দেব।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাঙ্গেরীর পররাষ্ট্রমন্ত্রী। হাঙ্গেরীর প্রধানমন্ত্রী বিক্টর অরবান বলেন, খ্রিস্টান অধ্যুষিত ইউরোপে মুসলিম শরণার্থী হুমকি হয়ে দেখা দিতে পারে। হাঙ্গেরীর সার্বভৌমত্বের উপর ক্রোয়েশিয়া আঘাত হেনেছে বলেও তিনি অভিযোগ করেন।

শরণার্থী সংকট মোকাবেলায় কোনো সমঝোতা না হওয়ায় আগামী বুধবার আবারো জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। আর জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে, এই সমস্যার সমাধান না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যই হুমকির মুখে পড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT