চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপে কোভিড মহামারী অবসানের ইঙ্গিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট কোভিড মহামারীকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছে। তবে আশার কথা শুনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে ভাইরাসটির দাপট অবসান হতে যাচ্ছে।

সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুজের বরাতে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট নতুন আশা জাগিয়েছে। কোভিড-১৯ মহামারী পর্যায় থেকে মৌসুমী ফ্লুর মতো নিয়ন্ত্রণযোগ্য স্থানীয় রোগে পরিণত হতে শুরু করেছে।

হ্যান্স ক্লুজ আরও বলেছেন, কোভিড-১৯ মহামারী শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী মার্চের মধ্যে ইউরোপের ৬০ শতাংশ মানুষকে সংক্রামিত করতে পারে করোনা। আমরা আশা করছি, এই বছরের শেষ দিকে তা নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি একই রকম ধারণা দেন।

এবিসি টেলিভিশনের এক টক শো-তে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু স্থানে কোভিড-১৯ এর প্রকোপ দ্রুত কমে আসছে। এসব লক্ষণ ভাল কিছুর আশা দেখাচ্ছে।

ওমিক্রন নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, সাধারণত ডেল্টার তুলনায় ভ্যাকসিনপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কম সংক্রমণ হয়। এটি মৌসুমি ফ্লুর মতো স্থানীয় রোগে স্থানান্তরিত হতে শুরু করেছে।

Reneta

তবে হ্যান্স ক্লুজ সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিডকে কোনোভাবেই স্থানীয় রোগ বিবেচনা করা যাবে না । কারণ ভাইরাসটি এরই মধ্যে একাধিকবার তার রূপ বদল করেছে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।

‘‘আপনি যদি ভালো না বোধ করেন তাহলে বাড়িতে থাকুন। পরীক্ষা করান। পরীক্ষা ফলাফল যদি পজেটিভ আসে, তবে আইসোলেশনে থাকুন।’’

কোভিড মহামারীর অবসানে ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োজন কিনা- এমন প্রশ্নে ক্লুজ বলেন, ‘আমরা জানি ভ্যাকসিনের প্রতিটি ডোজের পর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ১৮ জানুয়ারি পর্যন্ত বিশ্বের অন্তত ৫৩টি দেশে এক সপ্তাহ আগেও সংক্রমণ ছিল ৬.৩ শতাংশ। মাত্র এক সপ্তাহের মধ্যে তা বেড়ে হয়েছে ১৫ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকোভিড-১৯বিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT