চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপজুড়ে করোনার দ্বিতীয় ধাক্কা: ২৪ ঘণ্টায় মৃত্যু সাড়ে ৬ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

ফাইল ছবি

ইউরোপে আবারও করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, মানুষের অসতর্ক চলাচল এবং সামাজিক দূরত্ব না মেনে সমাবেশই এর জন্য দায়ী। এদিকে বিশ্বজুড়ে শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারেরও বেশি মানুষ।

করোনার পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২১০, মৃত্যু ৯০৩। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার ২৮ জন এবং মৃত্যু ৬৫৬, ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও মৃত্যু এবং আক্রান্ত বাড়ছেই। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩ হাজার ১৬ এবং মৃত্যু ৫৬৬ জন।

নতুন করে মৃত্যু এবং আক্রান্ত বাড়ছে রাশিয়া, স্পেন, আর্জেন্টিনা,ফ্রান্স এবং কম্বোডিয়ায়। তার সাথে নতুন যুক্ত হচ্ছে ইরান, মেক্সিকো এবং যুক্তরাজ্যও। ধারণা করা হচ্ছে এটা করোনার দ্বিতীয় ধাপ।

তাই জনগণকে করোনার প্রকোপ থেকে বাঁচাতে আবারো কারফিউ জারি হচ্ছে অনেক দেশে ।

জার্মানিতে প্রতিদিন সংক্রমণ বাড়ছে। শুধু বৃহস্পতিবারেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার মানুষ। স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান নিজেও করোনায় আক্রান্ত হয়ে বাসায় কোয়ারেন্টিনের নিয়ম পালন করছেন।

আগামী সপ্তাহে চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরিস্থিতি পর্যালোচনা করে আরো কড়া পদক্ষেপ নেবেন বলে ধরে নেয়া হচ্ছে। ফ্রান্সে করোনা মহামারি মারাত্মক রূপ নেয়ায় কার্যত গোটা দেশজুড়ে রাতে কারফিউ কার্যকর করা হচ্ছে।

Reneta

একদিনে প্রায় ৪১,০০০ নতুন সংক্রমণের ঘটনার ফলে সে দেশের সরকার ঝুঁকি কমানোর চেষ্টা করছে। আগের দিনের তুলনায় সংক্রমণের হার প্রায় ১৫ হাজার বেড়ে গেছে। চীন থেকে করোনা ইউরোপে ছড়িয়ে পড়ার পর দেশটিতে সব মিলিয়ে প্রায় ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে নতুন কারফিউয়ের আওতায় রয়েছে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ।

এদিকে ইতালির রোম, নেপলস ও মিলান শহরেও রাতে আবার কারফিউ জারি করা হয়েছে। ইতালিও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মুখে পড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে। তবে আপাতত মার্চ মাসের মতো গোটা দেশজুড়ে লকডাউনের পথে যাচ্ছে না সে দেশ। প্রধানমন্ত্রী জুসেপে কন্তে অর্থনীতির আরো ক্ষতি এড়াতে স্থানীয় পর্যায়ে কড়াকড়ির পক্ষে যুক্তি দেখাচ্ছেন।

গ্রিসের রাজধানী এথেন্স ও আরো কিছু শহরে রাত সাড়ে ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। জার্মানিসহ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও রাতে মানুষের সমাবেশ, পার্টি ও আমোদের কারণে সংক্রমণ আরো দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিসোটাকিস টেলিভিশন ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে আমোদ কমিয়ে দীর্ঘমেয়াদি ভিত্তিতে সুস্বাস্থ্য নিশ্চিত করার ডাক দেন।

এছাড়া পর্তুগাল, ডেনমার্ক, বেলজিয়াম, স্পেন ইত্যাদি দেশেও নানা পর্যায়ে কড়াকড়ি চালু আছে এবং প্রয়োজনে আরো কড়া পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেয়া হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনার দ্বিতীয় ঢেউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT