চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউটিউবারের বিরুদ্ধে অক্ষয়ের ৫০০ কোটি টাকার মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ন ২০, নভেম্বর ২০২০
বিনোদন
A A

মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশের দায়ে ভারতের এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা ঠুকলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার!

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউডের বহু তারকার দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। যেই রোষানলে সম্প্রতি নাম আসে বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের।

মূলত রশিদ সিদ্দিকী নামের এক ইউটিউবার কিছুদিন আগে ইউটিউবে প্রচারণা চালিয়েছিলেন যে, রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করছেন অক্ষয় কুমার। যাকে সম্পূর্ণ ভূয়া এবং মিথ্যা খবর বলে বেজায় চটেছেন অক্ষয়।

শুধু তাই নয় রশিদ সিদ্দিকী নামের সেই ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলাও দায়ের করেছেন অভিনেতা।

বিহারের রশিদ সিদ্দিকী নামের ওই ইউটিউবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করে গত ৪ মাসে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি উপার্জন করেছেন। সেই সাথে তার সাবস্ক্রাইবারের সংখ্যাও বেড়ে ২ লাখ থেকে একলাফে ৩ লাখে গিয়ে দাঁড়িয়েছে!

মূলত রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। যেই পোস্টগুলি প্রায় লক্ষের উপর ভিউ পায়। সেটির প্রেক্ষিতেই সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান এবং মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে মামলা করেন অক্ষয়।

Reneta

রশিদ ইউটিউবের ভিডিও বার্তাটিতে জানিয়েছিলেন যে, অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ এবং আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন। প্রসঙ্গত রশিদ আরো উল্লেখ করেন যে, সুশান্ত ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে মুখ্য চরিত্র পাওয়ায় খুশি ছিলেন না অক্ষয়।

এদিকে শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে তাকে আগাম জামিন দিয়ে ছেড়ে দিয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারইউটিউবরিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT