চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইইউ রাষ্ট্রদূতের বাফুফে পরিদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Two men holding a red football jersey with 'Michael 7' printed on it. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন করেছেন। ‘ফুটবলের মাধ্যমে অংশীদারিত্ব জোরদারকরণ’ এর জন্য মিলারের এ সফর। বাফুফে মিলারের পরিদর্শনে স্বাগত জানিয়ে উষ্ণ সংবর্ধনা দিয়েছে।

মিলার বাফুফেতে এলে  তাকে নারী জাতীয় দলের একটি জার্সি এবং বাফুফের ক্রেস্ট উপহার দেন ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। বাফুফের সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সভা হয় এবং সেটি ফলপ্রসূ হয়েছে বলে বর্ণনা করা হয়েছে। এসময় ফুটবল উন্নয়ন এবং ক্রীড়া কূটনীতিতে সহযোগিতা জোরদারের উপর আলোকপাত করা হয়।

সভার পর মাইকেল মিলার এবং প্রতিনিধি দলটি বাফুফের অ্যাস্ট্রো টার্ফ মাঠ পরিদর্শন করেন। দেশব্যাপী সকল স্তরে ফুটবলের প্রচারের লক্ষ্যে পরিচালিত সুযোগ-সুবিধা এবং চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রতিনিধি দলটি। বাফুফে সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং ফুটবলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউতাবিথবাফুফেবাংলাদেশমিলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT