চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভার‍ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের যুবাদের হারিয়ে আরও একবার যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি ভারতের পঞ্চম শিরোপা জয়।

অ্যান্টিগায় শনিবার ফাইনালে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে ভারতের অনুর্ধ্ব-১৯ দল। ৩৫ রান ও ৫ উইকেটের অনবদ্য অবদানের জন্য ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রাজ বাওয়া।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড যুবারা। ৪ ওভারের মধ্যেই ইংল্যান্ড অধিনায়কের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন রবি কুমার।

ম্যাচের দ্বিতীয় ওভারেই জ্যাকব বেথেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এ পেসার। চতুর্থ ওভারে টম প্রিস্টকে ফেরান শুন্য রানে। ২৭ রানে থাকা জর্জ থমাসকে আউট করেন বাওয়া।

১৩ তম ওভারের শেষ দুই বলে উইলিয়াম লাক্সটন ও জর্জ বেলকেও সাঁঝঘরে ফেরান বাওয়া। ব্যক্তিগত ১০ রানে বাওয়ার চতুর্থ শিকার হয়ে রেহানের বিদায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডের দলীয় স্কোর তখন ৬১।

তবে উইকেটের এক পাশে সবাই যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, আরেক পাশ আগলে ব্যাটিং করে যাচ্ছিলেন জেমস রিউ। অষ্টম উইকেটে জেমস সেলসকে নিয়ে গড়েন ৯৩ রানের জুটি।

Reneta

ব্যক্তিগত ৯৫ রানে রবির বলে রিউ যখন আউট হলেন ইংল্যান্ডের স্কোর তখন ১৮৪। এরপর আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৮৯ রানে থামে ইংল্যান্ড যুবাদের ইনিংসে। ৩৪ রানে অপরাজিত ছিলেন সেলস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করতেই জশুয়া বয়ডেনের শিকার হয়ে সাঁঝঘরে ফেরেন রঘুবংশী। দ্বিতীয় উইকেটে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন শাইক রশিদ ও হারানুর সিং।

ব্যক্তিগত ২১ রানে হারানুর আউট হন আসপিনওয়ালের বলে। ফিফটি তুলে নিয়ে শাইক আউট হন দলীয় ৯৫ রানে সেলসের বলে। তবে স্কোরবোর্ডে ঠিক দুই রান যোগ করতেই অধিনায়ক যশ ঢালের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

কিন্তু পঞ্চম উইকেটে নিশান্ত সিন্ধু ও বাওয়া ৬৭ রানের জুটি গড়ে সামলে নেন সে চাপ। ব্যক্তিগত ৩৫ রানে বয়ডেনের শিকার হয়ে বাওয়া আউট হলেও সিন্ধু মাঠ ছাড়েন ভারতকে শিরোপা জিতিয়েই। ৫৪ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন বাঁহাতি এ ব্যাটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডভারতযুব বিশ্বকাপ-২০২২রিউলিড স্পোর্টসসিন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT