চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড: হতাশার গল্প নাকি নতুন ইতিহাস

আরেফিন আরিফআরেফিন আরিফ
১২:৪৯ পূর্বাহ্ন ৩০, মে ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চার বছর আগে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইংল্যান্ড। তারপর থেকেই আমূল বদলে যায় মরগান-রুটদের দল। ধারাবাহিক নৈপুণ্য উপহার দেয়া স্বাগতিকরা এবারের আসরের অন্যতম হট-ফেভারিট হিসেবেই শুরু করবে। শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা থেকে শুরু করে কিংবদন্তি তারকারা ইতোমধ্যে ইংল্যান্ডকে বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার হিসেবে ঘোষণা দিয়েছেন। রাত পোহালেই শুরু হতে যাওয়া টুর্নামেন্টে এবার নিজেদের সেরাটা দেখানোর পালা রয়-মঈনদের।

বিধ্বংসী ব্যাটিং লাইন, অসাধারণ বোলিং ইউনিট ও দুর্দান্ত সব অলরাউন্ডার রয়েছে ইংল্যান্ডের স্কোয়াডে। সেইসঙ্গে হোম গ্রাউন্ডের সুবিধা তো পাবেই তারা। ফলে ইংল্যান্ডকে হট-ফেভারিট বললে সেটি বাড়াবাড়ি হওয়ার কথা নয়!

শক্তিমত্তা
ইংল্যান্ডের মূল শক্তি তাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রানের অতিমানবীয় দলীয় সংগ্রহ গড়ে ইতিহাস লেখে ইংল্যান্ড। কিছুদিন পর অস্ট্রেলিয়ান বোলারদের পাড়ার বোলার বানিয়ে করে ৪৮১ রান। ফলে আসন্ন বিশ্বকাপে ইংলিশ ব্যাটিং লাইন নিয়ে অতিরিক্ত হোমওয়ার্ক করেই নামতে হবে প্রতিপক্ষ দলগুলোকে।

বোলিং লাইনআপে কিছুটা ঘাটতি থাকলেও শেষ মুহূর্তে জফরা আর্চারের অর্ন্তভুক্তি সেটি পুষিয়ে দিয়েছে। ক্রিস ওকস, মার্ক উড ও বেন স্টোকসের সঙ্গে আর্চারের মেলবন্ধন- প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ছেড়ে কথা বলবে না টিম ইংল্যান্ড। স্পিনের মায়াবী ঘূর্ণিতে ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে প্রস্তুত মঈন আলি ও আদিল রশিদ।

দুর্বলতা
তবে ইংল্যান্ডের বড় দুশ্চিন্তা হল গত কয়েকবছরে তাদের বোলারদের এখনো পর্যন্ত বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। কোনো ম্যাচে দলের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে সেই ক্ষতি বোলাররা পুষিয়ে দিতে পারেন কি-না সেটিই বড় প্রশ্ন। অন্যদিকে হোম কন্ডিশনের কারণে প্রত্যাশার বিরাট চাপ থাকবে মরগান-মঈনদের উপর।

চোখ থাকবে যার উপর: জস বাটলার
জনি বেয়ারস্টো, জেসন রয় ও ইয়ন মরগানদের মতো তারকা খেলোয়াড়ে ঠাসা ইংল্যান্ড দল। তবে দ্বাদশ বিশ্বকাপে বিশেষ চোখ থাকবে জস বাটলারের প্রতি। বিধ্বংসী ব্যাটিংয়ে মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারঙ্গম এই স্টাইলিশ ব্যাটসম্যান। মিডল ও টেলএন্ডারদের নিয়ে জুটি গড়ে বেশ কয়েকবার দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন তিনি। ডেথ ওভারগুলোতে ঝড় তুলে মুহূর্তেই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন বাটলার। তবে বিশ্বমঞ্চে নিজেকে তিনি কতটা মেলে ধরতে পারেন সেটিই দেখার বিষয়।

Reneta

এক্স ফ্যাক্টর: আদিল রশিদ
আদিল রশিদকে নিয়ে প্রতিপক্ষের টিম মিটিংয়ে আলোচনা তুলনামূলক কম হবে বলেই মনে হচ্ছে। তবে ২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট নেয়া এই স্পিনার হোম কন্ডিশনে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

বিশ্বকাপে ইতিহাস
১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসর আয়োজন করা ইংল্যান্ড সেবার সেমিফাইনাল খেলে। এরপর ১৯৭৯, ১৯৮৭ এবং ১৯৯২ সালের আসরে ফাইনাল খেললেও শিরোপায় চুমু আঁকা হয়নি ক্রিকেটের আদিভূমি দেশটির। এরপর থেকেই বিশ্বকাপ মানেই ইংল্যান্ডের হতাশার গল্প। গত আসরে বাংলাদেশের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। সর্বশেষ ছয় আসরেই সেমিফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

৩০মে বিশ্বকাপের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। ঘরের মাঠে ইংলিশরা কতদূর যেতে পারবে উদ্বোধনী ম্যাচেই তার বড় একটা পরীক্ষা হয়ে যাবে।

ইংল্যান্ডের বিশ্বকাপ দল
ইয়ন মরগান (অধি.) মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, লিয়াম ডসন, জেমস ভিন্স, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উড।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডইংল্যান্ড-সাউথ আফ্রিকাবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT