চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের বিশ্বকাপ অধিনায়ক হ্যারি কেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২২, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেনের হাতে অধিনায়কের বাহুবন্ধনী তুলে দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। রাশিয়া বিশ্বকাপে ইংলিশদের দ্বিতীয় শিরোপা এনে দেয়ার লড়াইয়ে কৌশলের কেন্দ্রেও নামবেন এ ফরোয়ার্ড।

কোচ গ্যারেথ সাউথগেটের পছন্দের তালিকায় শুরু থেকেই ছিলেন কেন। ২০১৬ সালে ইংলিশদের কোচের পদে বসার পর থেকেই সাউথগেট সময়-অসময়ে কেনের কাঁধে তুলে দিয়েছেন অধিনায়কের দায়িত্ব। মঙ্গলবার সেই দায়িত্বটা স্থায়ীভাবেই পেলেন ২৪ বছর বয়সী তারকা।

ইংল্যান্ডের হয়ে ২৩ ম্যাচে ১২ গোল আছে কেনের। গোল করার ক্ষমতার সাথে অধিনায়কের দায়িত্বটা তার সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে বলেই বিশ্বাস সাউথগেটের।

‘হ্যারির ব্যক্তিগত দারুণ কিছু গুণ আছে। সে নির্ভুলভাবে পেশাদারী একজন খেলোয়াড়। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে, অধিনায়ককে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে হয়। আর হ্যারি সেটা প্রতিদিনই যাচ্ছে।’

সাউথগেট ভুল কিছু বলেননি। প্রতি মৌসুমেই পারফরম্যান্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কেন। সদ্য শেষ হওয়া ২০১৭/১৮ মৌসুমেও জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ৪৫ গোল করেছেন ইংলিশদের নতুন ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টসহ্যারি কেন
শেয়ারTweetPin2

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT