চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামের মন্ত্রীর বক্তব্যকে পাত্তা দিচ্ছে না আ. লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ভারত-আসাম-নাগরিকত্ব-তালিকােআসামের নাগরিক

আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা যখন বলছেন, এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কথা বলা হবে। তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু।

গত শনিবার ভারতের আসামে চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি প্রকাশিত হয়। সেই তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষের নাম বাদ পড়ে। চূড়ান্ত তালিকায় ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ মানুষের নাম।

আসামের রাজনৈতিক দলগুলোর দাবি, বাদ পড়া নাগরিকরা বাংলাদেশি। তবে বাংলাদেশ সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

আব্দুল মতিন খসরু বলেন, ‘আসামের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই মুহূর্তে বাংলাদেশের পক্ষ থেকে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

‘‘আসামের অর্থমন্ত্রী বলছেন ফেরত পাঠানো হবে, আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এটা ঠিক নয়। আমরা মনে করি এটি সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়। এখনই আমরা এ বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না। সম্পূর্ণ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।’’

Reneta

রোহিঙ্গা ইস্যুতে চীন চাইলেই সমাধান সম্ভব, মন্তব্য করে এ সময় সাবেক এ আইনমন্ত্রী বলেন: চীনা কমিউনিস্ট পার্টি যে বক্তব্য দেবে; সেটাই তাদের সরকারের বক্তব্য। চীন সফরে আমরা রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের যথাযথ ভূমিকা রাখার জন্য অনুরোধ করবো। যেন এই রোহিঙ্গারা সসম্মানে নিরাপত্তার সঙ্গে তাদের দেশে ফিরে যেতে পারে।

‘‘অত্যন্ত মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছিলাম। কিন্তু আমরা এমনিতেই ওভার পপুলেটেড কান্ট্রি। কক্সবাজারে আমাদের জনসংখ্যা মাত্র ৪ লাখ, সেখানে রোহিঙ্গারা এসে রয়েছে ১১ লাখ। তাদের কারণে আমাদের পরিবেশগত বিপর্যয় ঘটছে। এখন সমগ্র ওয়ার্ল্ড কমিউনিটি চাচ্ছে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক। এ জন্য যথাযথ ভূমিকা প্রয়োজন মিয়ানমার সরকারের। মিয়ানমার সরকারের সঙ্গে সংক্রান্ত একটি চুক্তিও আমাদের হয়েছে। চীন যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি সহজ হবে।’’

এরআগে তিনি জানান, আগামীকাল মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগ।

এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের ১০ জন কেন্দ্রীয় নেতা। ২ জন ঢাকা মহানগর পর্যায়ের নেতা ছাড়াও সংসদ সদস্য ও সাংবাদিক রয়েছেন প্রতিনিধি দলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআব্দুল মতিন খসরুএনআরসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT