চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসন্ন বাজেটে গুরুত্ব পাবে অর্থনীতি পুনরুদ্ধার: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ০১, জুন ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে কোভিড-১৯ এর প্রভাব ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অনিশ্চয়তা ও ঝুকি থেকে অর্থনীতি পুনরুদ্ধার অধিক গুরুত্ব পাবে।

আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করব।’ সরকারি ক্রয় কমিটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোভিড-১৯ সংক্রমনের পর অর্থনীতি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছিল। তবে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিশ্বের প্রতিটি দেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সকলেই চাপের মধ্যে রয়েছে। তবে এই অনিশ্চয়তা এবং ঝুঁকি সুযোগও সৃষ্টি করবে।

জাতীয় বাজেটের মূল খাত সম্পর্কে কিছু বলতে অস্বীকার করে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘অপেক্ষা করেন, সংসদে বাজেট উপস্থাপন করা হলে সব জানতে পারবেন।’

অবশ্য আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাত অধিক গুরুত্ব পাবার ইঙ্গিত দেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯জাতীয় বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সন্দেহভাজন অবৈধ অভিবাসী বিষয়ে বাংলাদেশকে যা জানালো ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির সমস্যার সমাধান খুঁজতে ‘দক্ষিণের জানালা’ চালু

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট’র টিকিট বিক্রি শুরু

জুন ৬, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ২০২৬-২৭: রাজস্ব বা প্রবৃদ্ধি নয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্থনীতির বড় সংকট

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT