চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে মীর সাব্বির-নাদিয়া জুটির ‘কর্পোরেট ভালোবাসা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ৩০, মে ২০২১
বিনোদন
A A
ছবি: মহসীন আহমেদ

ছবি: মহসীন আহমেদ

প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘কর্পোরেট ভালোবাসা’। যে নাটকের গল্প আবর্তিত হয়েছে কর্পোরেট জগত ঘিরে।

নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য তারই। ভাইসব প্র ডাকশনের ব্যানারে নির্মিত নতুন এ নাটকটি প্রযোজনা করেছেন সুজন মাহমুদ। 

পরিচালক সাজিন আহমেদ বাবুর দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে উবার, কিড সোলাইমানের দুই কিস্তি। ‘ছেড়াদ্বীপ’ নামে ২০০৯ সালে প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন তিনি। একযুগ পর আবারও ধারাবাহিক বানালেন তরুণ এ নির্মাতা।

তবে এই নির্মাতা এর বাইরে একাধিক খণ্ড নাটক ও ধারাবাহিকের চিত্রনাট্য করে প্রশংসা পেয়েছেন।

সাজিন বাবু বলেন, শহুরে জীবনে কর্পোরেট অফিস করতে করতে আমাদের আবেগ অনুভূতিগুলোও তেমন হয়ে যায়। প্রেম ভালোবাসাও কর্পোরেট কেন্দ্রিক হয়ে যায়। বর্তমান ধারাবাহিক নাটকে গল্পের আগামাথা হারিয়ে যায়, এখানে তেমনটি নেই।

পরিচালক মনে করেন, ধারাবাহিক নাটক যদি দর্শক না দেখতো তাহলে এতো বড় ইন্ডাস্ট্রি টিকে থাকতো না। টিভি এবং বেশিভাগ শিল্পী টিকে আছে ধারাবাহিক নাটক দিয়ে। তিনি বলেন, চেষ্টা করেছি করে ভালো কাজ উপহার দেয়ার। দর্শক গ্রহণ করলে পরিশ্রম স্বার্থক হবে।

Reneta

‘কর্পোরেট ভালোবাসা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, নিশাত প্রিয়ম, জামিল হোসেন, মানসী প্রকৃতি, আশিক চৌধুরী প্রমুখ। ১ জুন থেকে রাত ১০ টায় মঙ্গল থেকে বৃহস্পতিবার নাগরিক টিভিতে প্রচার হবে।

পরিচালক জানালেন, টিভিতে প্রচারের পরে ইউটিউবেও পাওয়া যাবে ‘কর্পোরেট ভালোবাসা’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামিল হোসেনধারাবাহিক নাটকনাদিয়া আহমেদনিশাত প্রিয়মমীর সাব্বিরসাজিন আহমেদ বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT