চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে আরও তিনটি নতুন ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ইসলামী ব্যাংক এবং সিটিজেন ব্যাংক নামে আরো তিনটি নতুন ব্যাংক অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আগামী পর্ষদ সভায় ব্যাংক তিনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় নতুন তিন ব্যাংকের কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়।

এসময় বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির জানান, নতুন তিনটি ব্যাংককে চালুর দুই বছরের মধ্যে পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত করতে হবে। চূড়ান্ত অনুমোদনের পরেই এসব ব্যাংকের নামে লেটার অব ইনটেন্ট দেওয়া হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, পিপলস ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা নিউইয়র্ক প্রবাসী সন্দ্বীপের এম এ কাশেম, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং সিটিজেন ব্যাংকের জন্য আবেদন করেছেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নতুন এ চারটি ব্যাংকের কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়ার কথা ছিল। কিন্তু সেসময় শুধু বাংলাদেশ পুলিশের উদ্যোগে প্রতিষ্ঠিত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অনুমোদন দেয়।

নতুন তিনটি ব্যাংকের অনুমোদন সিদ্ধান্তের পর দেশে সরকারি-বেসরকারি মিলে ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ৬২টিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গভর্নর ফজলে কবিরনতুন ব্যাংকবাংলাদেশ ব্যাংকবেঙ্গল ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT