জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি পাঁচতলা ভবন ঘিরে অভিযান শেষ হয়েছে। শনিবার বিকেল থেকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকায় শাহীন মৃধার পঞ্চম তলা বাড়িতে এ অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর সদস্যরা।
অভিযানে ওই বাড়ি থেকে জেএমবির নাশকতার মূল অর্থ যোগানদাতা আব্দুর রহমান আহত অবস্থায় পরিবারসহ আটক। উদ্ধার: ৩০ লাখ টাকা, মোবাইল জ্যামার, অগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক, ধারালো অস্ত্র।
অভিযানের সময় ওই বাড়ির পাঁচতলার জানালার গ্রিল কেটে এক যুবক মাটিতে পড়ে যায়।
এলাকাবাসী জানায়, বিকেলে হঠাৎ করে র্যাব এসে ওই বাড়িতে অভিযান শুরু করে। এসময় বাড়িতে প্রবেশ কিংবা বাড়ির ভেতর থেকে কাউকে বাহির হতে দিচ্ছিলো না র্যাব। এসময় ওই বাড়ির পঞ্চম তলা থেকে এক যুবক লাফ দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে র্যাব আটক করে চিকিৎসা সেবা দেয়।








